Profile Photo

প্রদীপ্ত লুব্ধকOffline

  • Shawon-Sarkar
  • পরম সৌভাগ্যে পেয়েছি নরম মখমল ।
    ঢাকা তাতে নিশ্ছিদ্র লৌহসিন্ধুক অবিকল ।
    নিরন্তর জানতে চাই ভেতরে কি আছে,
    পারিনা জানতে তবু রাখি কাছে ।
    অভিভূত হই তার কোমল চাকচিক্যে ।
    বিভ্রান্ত হই তার নীরব পার্শ্বিকে।
    না জানি কত মণিমুক্তা ভেতরে।
    কিভাবে কি উপায়ে যাই গভীরে।
    বুঝিনা সে সম্পদে কার অধিকার সত্যসম,
    সুখের বিড়ম্বনায় স্বীকৃতি প্রহারসম।
    হয়ত বা আছে পচা কাদা আঁকা,
    কৌতূহল মেটেনা যতক্ষণ যায়না দেখা।
    খোলার প্রয়াস হয় ব্যর্থ বারবার
    তাই যত্ন করিনা বদ্ধ তার দ্বার।
    লোহার সিন্ধুকের ভার অনড় হয়ে বই,
    উড়তে মন চায় তবু আলগা হয়ে রই।
    কখনও মন চায় বিস্ফোরণ ঘটাতে,
    বোমায় চূর্ণ করতে বা কুঠারে ভাঙতে !
    ধ্বংস যে পারিনা সৃষ্টি আমার স্বভাব ।
    আমৃত্যু অবস্তুগত অংশগ্রহণের অভাব।
    ধনী হয়ে বেঁচে থাকি সবারই চোখে,
    অনোন্যপায় মখমলে ঢাকি নিজেকে ।

    5
    3 Comments
    • কখনও মন চায় বিস্ফোরণ ঘটাতে,
      বোমায় চূর্ণ করতে বা কুঠারে ভাঙতে !
      ধ্বংস যে পারিনা সৃষ্টি আমার স্বভাব । এ জায়গাটা আলাদা করে ভালো লাগলো।

    • ধ্বংস যে পারিনা সৃষ্টি আমার স্বভাব ।
      আমৃত্যু অবস্তুগত অংশগ্রহণের অভাব।
      ধনী হয়ে বেঁচে থাকি সবারই চোখে,
      অনোন্যপায় মখমলে ঢাকি নিজেকে । অসাধারণ।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 21 June 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

Skip to toolbar