Profile Photo

প্রদীপ্ত লুব্ধকOffline

  • Shawon-Sarkar
  • Profile picture of প্রদীপ্ত লুব্ধক

    পুরোনো ছোট শহর,
    আমাকে আর টেনো না তোমার পথে ।
    ফিরে পেতে চাই না যে সত্তা হারিয়েছি তোমাতে।
    তোমার ধুলোমাখা পথে
    অনেক হেঁটেছি উদ্ভ্রান্তের মত
    প্রথম বসন্তের রূপে হয়েছি বিষ্ময়াভিভূত।
    তোমার আশ্রয়ে আবিষ্কৃত হয়েছি
    অঙ্কুরোদগমের যন্ত্রণায়,
    প্রদীপ্ত হয়ে ভেসেছি পবিত্র ধারণায়।
    একই প্রশ্নের বহুবিধ উত্তর দিতে
    খুঁজেছি কি যেন নদী গাছে যানে
    রাস্তায় মহল্লায় অলিতে গলিতে।
    আবর্তিত হয়েছি তোমারই সীমিত বুকে প্রচুর,
    ভাবি আজো চলেছি হেঁটে তোমা থেকে বহুদূর ।
    তুষারিত স্থিরতায় দেখেছি তোমার গতি।
    একবারই শেকড় উপড়েছি যত হোক ক্ষতি।
    আমার পদচিহ্ন মুছে ফেলে দিও ।
    নিটল কৈশরে মৃত ভেবে নিও।
    ছেড়ে আসা শহরে ফিরে তাকাবো না আর
    যত্নে আগলে রেখো নীলপদ্ম আমার।

    5
    1 Comment
    • “আবর্তিত হয়েছি তোমারই সীমিত বুকে প্রচুর,
      ভাবি আজো চলেছি হেঁটে তোমা থেকে বহুদূর ।
      তুষারিত স্থিরতায় দেখেছি তোমার গতি।
      একবারই শেকড় উপড়েছি যত হোক ক্ষতি।
      আমার পদচিহ্ন মুছে ফেলে দিও ।
      নিটল কৈশরে মৃত ভেবে নিও।
      ছেড়ে আসা শহরে ফিরে তাকাবো না আর
      যত্নে আগলে রেখো নীলপদ্ম আমার…”

      দারুন একটি অনুপম অনুভূতির কবিতা… একটা শহরে কত জন্মের মায়া কত যন্ত্রণার দিনলিপি রচিত হয়ে চলে, কত প্রাণের কত নিঃশ্বাস দীর্ঘশ্বাস মিশে থাকে…! শুভেচ্ছা ও অভিবাদন জানবেন প্রিয়কবি… অনন্ত শুভ হোক…

Skip to toolbar