-
অভাবিত অভাবে চাঁদ জেগে থাকে,
হতদ্যম কিছু ঘুম দূর হতে দেখে ।
বিষাদিত প্রাসাদের হিমায়িত বাঁকে,
শ্রান্ত রাতগুলো বলিরেখা আঁকে ।
দায়বদ্ধতা মানে শ্বাসরোধী স্নায়ু,
কারাগারে ক্ষয়ে যায় প্রেরণার আয়ু ।
নিশ্চুপ জানালায় নিশাচর পাখি,
নিষ্প্রাণ পর্দায় নেশাতুর আঁখি ।
মালাতে গাঁথা ফুল নিরবে শুকায়,
নিষ্প্রভ সব আগুন নিমিষে ফুরায়।
নিশ্চিন্ত হাসিগুলো ছবিতে লুকায়,
ভাঙা ফ্রেম থেকে যেন পালিয়ে বেড়ায় ।
অবিরাম ছুটে চলা আগামীর আশায়,
জীবনের আহ্বান এভাবেই হারায় ।3 Comments
Friends
abrar
@abrar
rabiul. islam
@rabiul-islam
Ghulam Faruq Hamim
@ghulamfaruqhamim
Abdullah Al Mamun
@mamun23
মিশকাত হোসাইন হিশাম
@hisham
রনি মাহালী (শুভ্র)
@ronymohali32gmail-com
Sajjad Hosen
@sajjadhosen
Md. Mahmudur Reza
@md-mahmudurreza
শাহাদাতুর রহমান সোহেল
@sr-sohel



“বিষাদিত প্রাসাদের হিমায়িত বাঁকে,
শ্রান্ত রাতগুলো বলিরেখা আঁকে ।…” উদ্ভাসিত আবেগের অস্তাচলে আহত কবি শোনালেন তাঁর খাঁচার পাখি আনচান করে।।