-
অপ্রয়োজনীয় যাত্রাসঙ্গী
একমনে একাই চলো পথিক,
বীরবিক্রমে সামনে এগিয়ে যাও।
পাহাড় কেটে বানাও প্রথম পথ,
জীবনসুধার অন্বেষণ করতে যদি চাও।আর যদি চাও দর্শকদের সাথে নিতে,
পথপ্রদর্শক হয়ে ধীরে ধীরে যাও,
পিছনপানে খেয়াল রেখে রেখে,
হাঁটতে হাঁটতে একটু জিরিয়ে নাও।মনকে যদি একশো টুকরা করো,
নিরানব্বইটি অনুগামীদের বিলাও।
সবার আশা পূরণ হলে শেষে,
একটি টুকরা গোপনে আমায় দাও।হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পথিক,
প্রখররোদে ঘুমিয়ে যদি যাও,
চিলের মত ডানা মেলে উদয় হতে পারি,
অনড় ভেসে মুখের পরে ছায়া দেব তাও।নেতৃত্বের ব্যর্থতায় কখনও যদি পথিক
নিঃস্ববেশে বুড়িয়ে শেষে না পাও অমিয়,
সহচরের ভাঙা মিছিল তোমায় ফেলে গেলে
অভাজ্য ভাগশেষ আমায় ভেবে নিও ।2 Comments
Friends
abrar
@abrar
rabiul. islam
@rabiul-islam
Ghulam Faruq Hamim
@ghulamfaruqhamim
Abdullah Al Mamun
@mamun23
মিশকাত হোসাইন হিশাম
@hisham
রনি মাহালী (শুভ্র)
@ronymohali32gmail-com
Sajjad Hosen
@sajjadhosen
Md. Mahmudur Reza
@md-mahmudurreza
শাহাদাতুর রহমান সোহেল
@sr-sohel


নচিকেতার ‘বোকা বুড়োর গল্প শোনো.. গানটার কথা মনে পরে গেলো