Profile Photo

প্রদীপ্ত লুব্ধকOffline

  • Shawon-Sarkar
  • হতে পারে আমি খুব কম-কমই চেয়েছি।
    দেয়ালের ওপাশ থেকে ভাসমান হাসির মত,
    গমনপথে রেখে যাওয়া হালকা সুবাসের মত,
    গুমোটভেঙে আসা ফুরফুরে হাওয়ার মত,
    হতে পারে আমি এমন কম-কমই চেয়েছি ।
    .
    হতে পারে আমি খুব সামান্যই চেয়েছি।
    স্পর্শিত কাগজ, পুরাতন বইপত্র,
    অথবা দু-চার বর্ণ হস্তাক্ষর মাত্র,
    খুব বেশি হলে অল্প কয়েক ছত্র,
    হতে পারে আমি এই সামান্যই চেয়েছি ।
    .
    হতে পারে আমি খুব অল্পই চেয়েছি।
    কারো সংলাপে যেন টুকরো খবরটুকু,
    চেনাসুরে লুকানো স্মৃতিকাতরতাটুকু,
    বিদায়বার্তায় বারবার মিথ্যা বেদনাটুকু,
    হতে পারে চিরকাল এই এতটুকুই চেয়েছি।

    5
    5 Comments
    • কয়েকবার পড়লাম কবিতাটা। কি অদ্ভুত এক বেদনার অনুরনন প্রতিটা লাইনে। হৃদয় ছুয়ে গেলো। শুধু মনে হলো, এতদিন কেন আপনার কবিতা পাই নি?

      • অশেষ ধন্যবাদ । মানসিক চাপে আছি অনেকদিন যাবৎ, লেখার মানসিকতাও মরে যাচ্ছে । এত নেতিবাচক মানুষের ভীড়ে আপনাদের এমন অনুপ্রেরণামূলক কথা আমার কাছে বেঁচে থাকার রসদ। অনেক শুভকামনা আপনাকে।

    • চমৎকার লিখেছেন শুভকামনা রইল

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 25 February 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

Skip to toolbar