Profile Photo

প্রদীপ্ত লুব্ধকOffline

  • Shawon-Sarkar
  • এই যে ভাবী,
    আপনার মেয়েটাকে একটু সাবধানে রাখবেন ।
    লক্ষ্মী মেয়ে হয়ে থাকতে বলবেন ।
    কারণ আমাদের হাতের মুঠায় আছে পুরুষতন্ত্র,
    তাই, আপনার মেয়েটাকে সাবধানে রাখবেন ।
    .
    মেয়ে যদি মেধাবী হয়,
    তাহলে আমরা তার চেহারার খুঁত ধরব।
    মেয়ে যদি সুন্দরী হয়,
    তাহলে আমরা তার চরিত্রে দাগ দেব।
    আর যদি নিজ যোগ্যতায় সফল হয়,
    আমরা বলব- “টাকা থাকলে কি-ই না হয়!”
    কিন্তু কি হবে মেয়ের পেছনে টাকা ঢেলে?
    ক্লাসে ফার্স্ট হয়? তাতে কি?
    দাঁড়িয়ে কি জলবিয়োগ করতে পারে ?
    মেয়ে নিয়ে যত যাই করেন,
    ছিদ্রান্বেষণ আমরা করবই।
    তাই, কি আর হবে এত শিখিয়ে পড়িয়ে ?
    তারচেয়ে,মেয়েটাকে একটু সাবধানে রাখবেন ।
    .
    ভাবী, মেয়েকে নিয়ে অত আদর কেন?
    ঐ সুখ দেখলে আমাদের বুক জ্বলে।
    না চাইতেই অত প্রাচুর্য কেন?
    ঐ বিলাসিতা দেখলে আমাদের চোখ টাটায়।
    মেয়ের জন্য আবার দাসদাসী কেন?
    অত যত্ন দেখলে
    নিজেদের অবাঞ্ছিত অতীত মনে পড়ে যায়।
    মেয়েকে অত উপরে তুলবেন না,
    আমাদের কুনজর লেগে হঠাৎ পড়ে যাবে।
    মেয়েকে অত সুখী করতে যাবেন না,
    আমাদের বদদোয়া লেগে খসে যাবে।
    মেয়ের ভবিষ্যত নিয়ে অত খুশি হবেন না,
    আমাদের দীর্ঘশ্বাসে সব ভষ্মীভূত হয়ে যাবে।
    কারণ,আমাদের হাতের মুঠোয় আছে পুরুষতন্ত্র ।
    তাই, মেয়েকে অত মাথায় না তুলে
    শ্রীহীন করে একটু সাবধানে রাখবেন ।
    .
    ভাবী,মেয়ে নাকি খুব বুদ্ধিমতী?
    মেয়েদের অত কিছু জানতে বুঝতে নেই ।
    জানানোর জন্য বোঝানোর জন্য আমরা আছি।
    পুরুষতন্ত্রের রক্ষী হয়ে দীক্ষা দিতে
    নতুন প্রজন্মকে নারীবিদ্বেষী যুক্তি দিতে
    প্রহরি হয়ে আমরা আছি।
    আগেও যেমন ছিলাম, যখন
    হাইপেশিয়া পুড়ে মরেছিল,
    খনা হারিয়েছিল জ্বীভ,
    তেমনি এখনও আছি সবসময়,
    না ডাকলেও আমাদের পাবেন।
    সব অপরাধ গোপন হলেও
    দোষ কিন্তু মেয়েরই হতে দেখবেন।
    তাই, প্রতিবাদ না করে,
    মেয়েকে সংযত ও নির্বোধ করে রাখবেন ।
    মেয়ে নিয়ে অত আদিক্ষ্যেতা না করে
    মেয়েটাকে একটু সাবধানে রাখবেন।

    4
    2 Comments
Skip to toolbar