-
যতটা সুতো ছেড়েছিলাম আকাশে,
ক্রমান্বয়ে গুটিয়ে নিয়েছি লাটাইএ।
যতটা সম্ভাবনার প্রভা ছড়িয়েছিলাম,
গ্রাস হয়েছে সব চাটুকারীতার প্রভাবে।নিরন্তর নিজেকে প্রমাণের এই অগ্নিপরীক্ষা
বহুদিন ধরে আমায় ক্লান্ত বিবশ করেছে।
আমার উঠানে দেখেছি নিষ্ভ্রভ চুলা।
দম্ভের অনুচররা রান্না করে খেয়ে গেছে।কখনও আনুকূল্য ছিনিয়ে নিতে চাইনি তবু
অনুপস্থিতি আমার ভূমিকা শূন্য রাখেনি।
নাটুকে আবেগের বাজারে সব দখল হলেও
অস্তিত্বের শেষটুকু ক্ষয় হয়ে যেতে দেইনি।অপরাধীকরণের বিচারব্যবস্থা যতই দৃঢ় হোক
সাজানো ক্ষতিপূরণের ফাঁদে ধরা দেইনি।
সত্যের সৈনিক হয়ে যুদ্ধে একাই লড়ে গেছি
পরাজিত হয়ে পালাব বলে তো আসিনি ।5 Comments
Friends
Kazi Adam
@kaziadam
abrar
@abrar
rabiul. islam
@rabiul-islam
Ghulam Faruq Hamim
@ghulamfaruqhamim
Abdullah Al Mamun
@mamun23
মিশকাত হোসাইন হিশাম
@hisham
রনি মাহালী (শুভ্র)
@ronymohali32gmail-com
Sajjad Hosen
@sajjadhosen
Md. Mahmudur Reza
@md-mahmudurreza



Marvelous_ Stand Alone Fight Psychological Poem. Mind Blowing