-
তুমি চলে যাবার পর থেকে
চারপাশে শুধু কাপুরুষ দেখি।
পর্দার পেছনে মহড়া দেখি না,
অনুচর অভিনীত নাটক দেখি।
তুমি অদৃশ্য হবার পর থেকে
কন্ঠরোধে আমার প্রাণ ওষ্ঠাগত।
সেই থেকে কাঠগড়ায় দাঁড়িয়ে আছি
এককণা মাটি কামড়ে পড়ে থাকার মত।
তুমি ক্ষমতা ছাড়ার পর থেকে
নির্মল ঘর চটুল হাসিতে ভরেছে।
ঔদ্ধত্যের আঘাতে ন্যায়ের পাখি
কামসূত্রের পদপিষ্ঠ হয়ে মরেছে।
তুমি হারালে বলে মগজধোলাই হলো
নতুন বটগাছে তোমার ভূমিকার ভার।
আমার অধিকার বেচে ঘৃণা কিনে দিল।
সেই থেকে অকাল অশ্পৃশ্যতা আমার।
তুমি বিদায় নেবার সাথে সাথে
দেখি তপ্ত দেহের মেমসাহেবী চাল।
যাত্রাপালায় ভীষ্মের সমুখে সালিশ,
মায়াকান্নার আসরে শৈশব হলো ঢাল।
তুমি নিঃস্ব হয়ে সুখ দিয়ে গেছ দর্পে
ভোগবিলাসে, নিদ্রারসের পাঁকে ।
সময় গেলে কুঠার ভুলে যায়,
একঘরে বৃক্ষ সব মনে রাখে।
তুমি পৃথিবী ছেড়ে যাবার পর
স্বঘোষিত দেবীকে পুজো দেয় অপুরুষ
হাসতে ভুলে আমি পাথর হলাম শোকে
তাই তকমা পেয়েছি “অমানুষ”।2 Comments
Friends
Kazi Adam
@kaziadam
abrar
@abrar
rabiul. islam
@rabiul-islam
Ghulam Faruq Hamim
@ghulamfaruqhamim
Abdullah Al Mamun
@mamun23
মিশকাত হোসাইন হিশাম
@hisham
রনি মাহালী (শুভ্র)
@ronymohali32gmail-com
Sajjad Hosen
@sajjadhosen
Md. Mahmudur Reza
@md-mahmudurreza


হারিয়ে যাওয়া আদর্শের জন্য এক বিষণ্ন শোকগাথা।