Profile Photo

প্রদীপ্ত লুব্ধকOffline

  • Shawon-Sarkar
  • মানবতার দোকানে দাঁড়ানো রঙচটা ম্যানিকুইন।
    চকচকে দর্শনীয় পোষাক তাকে পরাতে হবে।
    ঝড়ঝাপটা ধুলোবালিতে যতই বিদ্ধস্ত হোক
    সৌজন্যমূলক হাসি মুখে রাখতে হবে।
    কোন কাজ নেই দিনরাত যেন পঙ্গুত্বই সৌকর্য
    বহুবচনের মূর্তিকারের গড়া একক ভাস্কর্য ।
    প্রাণ নেই ত্রাণ নেই পুতুলের নেই কোন ভূমিকা,
    চাওয়া নেই পাওয়া নেই, নেই গন্তব্য রূপরেখা।
    রক্তমাংসবিহীন অস্থি-মজ্জাহীন পুতুলের
    ফাঁপা প্লাস্টিক দেহে নেই মগজের জাদু।
    প্রতিদিন আরও অপূর্ণ হতে থাকা পেয়ালায়
    উপচে পড়া মিষ্টতা দেখাতে হবে শুধু ।
    প্রচারপ্রিয় দর্শকবৃন্দ বাকপটু সুধীবৃন্দ
    জনতার আদালতে পুণ্য যাচাই করে নেবে।
    আসামী সাজতে না চায় যদি অবলা পুতুল
    ভোক্তা অধিকার আইনে মামলা হয়ে যাবে।
    হয়ে যাবে গভীর রাতে দলহারানো ভূত,
    মেলার ভীড়ে দিকহারানো পদপিষ্ঠ অচ্ছুৎ।
    যদিও দাম আছে বেশ আছেও ওজনে।
    স্বাধীনতার গল্পে নিষ্কর্মা নিষ্প্রয়োজনে।
    নিখুঁত নিষ্পাপ বাজার সদাই সরগরম ।
    রঙবেরঙের সস্তা সুখের বিরাট আয়োজন।
    পোড়ে না, ভেজে না তবু ক্ষয়ে যায় দিন দিন।
    মানবতার দোকানে দাঁড়ানো হৃদয়হীনা ম্যানিকুইন।

    6
    3 Comments
    • “পোড়ে না, ভেজে না তবু ক্ষয়ে যায়”—এই লাইনটা পড়ে থমকে গেলাম। অসাধারণ।

    • প্রদীপ্ত লুব্ধক, আপনার লেখাটিতে ম্যানিকুইনের আড়ালে সাজানো কৃত্রিমতার যে চমৎকার প্রতিফলন ফুটে উঠেছে তা সত্যিই মন ছুঁয়ে যায় এবং এই গভীর পর্যবেক্ষণের ধারাটি বজায় রেখে আপনি যদি পরবর্তী লেখায় আরও কিছুটা নতুন রূপক বা উপমার ব্যবহার করেন তবে তা পাঠকহৃদয়ে দারুণ প্রভাব ফেলবে।

    • প্রদীপ্ত লুব্ধক, ‘প্রচারপ্রিয় দর্শকবৃন্দ বাকপটু সুধীবৃন্দ, জনতার আদালতে পুণ্য যাচাই করে নেবে’—এই লাইনটা জাস্ট কলিজায় গিয়ে লেগেছে। পুরো লেখাটা পড়ার পর নিজের চারপাশটাকে একদম অন্যরকম মনে হচ্ছে, দারুণ লিখেছেন আপনি।

Skip to toolbar