-
– আচ্ছা, সময়ের রঙ কী?
– দিনরাত্রির যে রঙ সেটাই
– সেটা আবার কেমন?
– তোমার প্রশ্নটাই বা কেমন? সময়ের আবার রঙ কী হবে?
– ভেবে বলো।
– এক কাজ করো, দেয়ালের ঘড়িটাতে নিজের ইচ্ছেমত একটা রঙ লাগিয়ে নাও। ওটাকেই ধরে নাও সময়ের রঙ।
– হয়েছে বাদ দাও। তোমার সাথে কথা বলা আর পাথরের সাথে কথা একই।
– সন্ধ্যার চা কি আজ পাবো?
– না পাবে না, ওটা গত হয়েছে।
– মানে কী?
– সন্ধ্যার চা খেয়েছো আরও দেড় ঘন্টা আগে। এখন সময়টা রাত। তাই সন্ধ্যার চা আর পাবে না।
– ওই হলো! রাতের চা-ই দাও
– রাতের চা-ও এখন পাবে না।
– উফ্! কেনো?
– ডিনারই তো হয়নি এখনো!
– ভাই, আমি চা খাবো, মাথাটা ধরেছে। বানিয়ে দাও না, এতো কথা কেনো বলছো?
– তো সোজাসুজি বললেই হয়, চা বানিয়ে দাও। সন্ধ্যার চা, রাতের চা বলার কী দরকার?
– ভুল হয়েছে, এখন যাও চা টা নিয়ে আসো।
– যাচ্ছি……..
– তাকিয়ে আছো কেনো?
– “সন্ধ্যা” “রাত” এই যে সময়ের নাম দিচ্ছো এটা তো রঙ দেখেই। সন্ধ্যার গোধূলি রং জানিয়ে দেয় এটা সন্ধ্যা আর রাতের কালো জানায় এটা রাত। সময়ের অনেক রঙ- লাল, নীল, সবুজ, বেগুনী….. সময়ও রঙ বদলায় মানুষের মতো। আকাশের ঐ মায়াবী নীলটাও দিনশেষে ধূসর কালো হয়ে যায়।
– কিন্তু এই ধূসর কালো রাতটাই তো আবার স্বর্ণালী দিন হয়ে ফিরে আসে।
– তবে মানুষ?
-…………………………………………………9 Comments
Friends
Md.Emamuzzaman Wahedi
@emamuzzaman
Fahim Koushik
@fmk29
মাইদুল ইসলাম বাঁধন
@maidul1989
ঈশিতা ঈরু
@eshitabiswaseru15
নাজমুল হক জুয়েল
@nazmulhoqjewel
Nhr Nazmul Huda Raihan
@raihan8887
MD.Redoan.islam
@md-redoan-islam
Mohammad Tarek Ali
@mr-imperfect01
কাশফিয়া নাহিয়ান
@kashfianahian


কতটা বললে প্রশংসা করা হবে জানি না! এক কথায় অসাধারণ।