তুলট | শেখ নাসির উদ্দীন | Activity
"মায়ার ক্লান্ত পথিক"
মা তুমি নেই, তবু সন্ধ্যার নীরবতায়
তোমার ডাক ভেসে আসে হৃদয়ের জানালায়।
ক্লান্ত এই জীবন, সংসারের ভার,
হাসির আড়ালে লুকিয়ে থাকে কত অশ্রুধার।
দিন শেষে আমি একা হয়ে যাই,
মানুষের ভিড়ে নিজেকেই হারাই।
দায়িত্বের বোঝা কাঁধে নিয়ে চলি,
তবু তোমার স্মৃতিতে নীরবে চোখ ভরি।
মা, তোমার আঁচলের সেই শান্ত ঘ্রাণ,
আজও খুঁজি আমি প্রতিটি অবসান।
এই পৃথিবী যেন এক মায়ার জাল,
কর্মের বন্ধনে হৃদয় হয়েছে অবশ কাল।
আমি একটু দূরে যেতে চাই নিরালায়,
যেখানে নেই কোনো হিসাব জীবনের খাতায়।
শুধু নীরব আকাশ, বাতাসের গান,
আর তোমার স্মৃতিতে ভেজা নিঃসঙ্গ প্রাণ।
ক্লান্ত পথিক আমি, বিশ্রাম চাই আজ,
মিথ্যে ব্যস্ততার শেষ হোক সব সাজ।
একটু হালকা হয়ে চোখ মুদে থাকি,
মায়ের দোয়ার ছায়ায় নিজেকে ঢাকি।
যদি কখনো রাতের তারা হয়ে জ্বলো,
মা, আমার নিঃসঙ্গ পথটুকু আলোয় ভরো।
আমি শুধু শান্তি চাই, একটু নীরবতা,
তোমার স্মৃতির মাঝে খুঁজি অনন্ত মমতা।
“মায়ার ক্লান্ত পথিক”
মা তুমি নেই, তবু সন্ধ্যার নীরবতায়
তোমার ডাক ভেসে আসে হৃদয়ের জানালায়।
ক্লান্ত এই জীবন, সংসারের ভার,
হাসির আড়ালে লুকিয়ে থাকে কত অশ্রুধার।
দিন শেষে আমি একা হয়ে যাই,
মানুষের ভিড়ে নিজেকেই হারাই।
দায়িত্বের বোঝা কাঁধে নিয়ে চলি,
তবু তোমার স্মৃতিতে নীরবে চোখ ভরি।
মা, তোমার আঁচলের সেই শান্ত ঘ্রাণ,
আজও খুঁজি আ…Read More
আজকের এই দিনে 
                    শেখ নাসির উদ্দিন
উনপঞ্চাশ এর দুর্ভিক্ষ, ঘাম ঝরানো তপ্ত দুপুর
কনকনে শীতের মধ্যরাত, হিম্ বায়ু প্রবাহ
ছিন্ন মলিন আব্রু, বন্ধ চোখে শরীরে কাঁপুনি
শির শিরে হিমেল হাওয়ায় নারী দেহের গন্ধ 
অস্পষ্ট তারার আলোয় খুঁজে পাবার হাতছানি
এমনই এক বিচারহীন সময়ে নব অস্তিত্বের প্রকাশ ।।
কালের চক্রে ভাসতে ভাসতে একাত্তরের সংগ্রাম
জব্রু থব্রু কায়া যোদ্ধার, যুদ্ধ জয়ের প্রাণায়াম।‌
রাজাকারের মুনাফেকি, হানাদারের গ্রেনেড বিস্ফোরণ
মেঘের গর্জন, জল বিদ্যুতের ঘর্ষণে জ্বলন্ত উল্কাপিণ্ড
ঘন নিঃশ্বাসে কাপিত গগন, নিস্তব্ধ নিথর জোড়া দেহ
নয়ন বেয়ে গড়িয়ে পড়া আবেশের শুভ্র ঘন জল,
আটাশির বন্যা, মহাসমুদ্রের স্রোতধারা
শুভ্র লালাময় জলে সয়লাব শৈবালের বিকাশ।।
নিরবিচ্ছিন্ন সাঁতার,বিরামহীন প্রতিযোগিতা
অনস্তিত্বের অস্তিত্বের প্রশ্ন, স্বাধীনতার মহা সংগ্রাম।
বিলিয়ন প্রতিযোগী, জেতার অধম্য প্রতিশ্রুতি
অধম্য নেশা, ওপারের বিজিত স্বাদ,
সংরক্ষিত বিলিয়ন প্রতিযোগিতার প্রবেশাধিকার, 
কেবল একজনের নিরাপদ উন্মুক্ত আবাস।
এমনই এক মহা ক্ষণে হলো আপন অস্তিত্বের প্রকাশ।।
@highlight
             আজকের এই দিনে
                    শেখ নাসির উদ্দিন
উনপঞ্চাশ এর দুর্ভিক্ষ, ঘাম ঝরানো তপ্ত দুপুর
কনকনে শীতের মধ্যরাত, হিম্ বায়ু প্রবাহ
ছিন্ন মলিন আব্রু, বন্ধ চোখে শরীরে কাঁপুনি
শির শিরে হিমেল হাওয়ায় নারী দেহের গন্ধ
অস্পষ্ট তারার আলোয় খুঁজে পাবার হাতছানি
এমনই এক বিচা…Read More
"আমি সেই দেশের সন্তান"
  Shiekh Nasir Uddin 
আমি সেই দেশের সন্তান—
যেখানে জ্ঞানের দীপ জ্বলে,
তবু জ্ঞানীর কপালে জোটে 
অবহেলার কালো ছায়া;
যেখানে সত্যের ভাষা রুদ্ধ,
মিথ্যারই বাজে বিজয়-ভেরি,
আর স্বার্থের সিংহাসনে বসে থাকে
 লজ্জাহীন অন্ধকার!
আমি সেই দেশের সন্তান—
যেখানে কবির রক্তে লেখা 
মানুষ জাগানোর অগ্নিবাণী,
করতালির বদলে নীরবতার শৃঙ্খলে বন্দী হয়; সাহিত্যের পূর্ণিমা ঢাকা পড়ে
স্বার্থের কালো মেঘের তলে।
আমি সেই দেশের সন্তান— 
যেখানে অর্থনীতির প্রাজ্ঞ বাণী গড়তে চায় সমৃদ্ধির ভোর,
কিন্তু লুটেরাদের উৎসবে ডুবে যায় জনতার ঘাম,
ক্ষুধার্ত শিশুর কান্না হারিয়ে যায় ক্ষমতার কোলাহলে।
আমি সেই দেশের সন্তান— 
যেখানে বিজ্ঞানীর মেধা আলোকিত করতে চায় আগামী, 
তবু স্বীকৃতির প্রদীপ নিভে যায় উদাসীনতার নির্মম ঝড়ে; 
স্বপ্নেরা উড়ে যায় অচেনা বিদেশের আকাশে।
আমি সেই দেশের সন্তান—
যেখানে মানবতার দীপ হাতে দাঁড়িয়ে থাকে একদল তরুণ,
মানুষকে মানুষ বলার অপরাধে যারা উপহাসের পাথর খায়,
তবু থামে না— 
কারণ হৃদয়ের চেয়ে বড় কোনো বিপ্লব নেই!
আমি সেই দেশের সন্তান—
যেখানে ন্যায়ের দাঁড়িপাল্লা কাঁদে সত্যের অপেক্ষায়,
বিবেকের আদালত প্রতিদিন প্রশ্ন তোলে—
"মানুষ কি সত্যিই সমান?"
আমি সেই দেশের সন্তান—
যেখানে অলি-আউলিয়ার প্রেম,ধর্মের আলো,
ভ্রাতৃত্বের বাণী শেখায় করুণা ও ক্ষমা;
তবু ঘৃণার ঝড়ে সেই প্রেমের প্রদীপও
অনেক সময় কাঁপতে থাকে।
হায়! আমি সেই দেশের সন্তান—
যেখানে দুর্নীতির কালো সাপ,
অর্থপাচারের বিষদাঁত,
ক্ষমতার লোভে অন্ধ কিছু মানুষ 
স্বপ্নের শস্যক্ষেত লুণ্ঠন করে; 
তবু তারা পারে না একজন জাগ্রত মানুষের বিবেক হত্যা করতে!
না— আমি হতাশ নই! 
কারণ এই মাটিতেই ভাষার জন্য রক্ত ঝরেছে, স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছে অগণিত বীর সন্তান।
আমি বিশ্বাস করি— 
একদিন জ্ঞানী পাবে সম্মান,
কবি ফিরে পাবে তার আসন,
বিজ্ঞানী পাবে গবেষণার আকাশ,
অর্থনীতিবিদ গড়বে সমৃদ্ধির ইতিহাস,
ন্যায়ের আসন হবে নির্ভীক,
মানবতার পতাকা উড়বে প্রতিটি ঘরে, প্রতিটি হৃদয়ে।
সেদিন আমি বুক উঁচু করে বলব—
আমি সেই দেশের সন্তান,
যার পরিচয় শুধু সোনা নয়— মানুষের মর্যাদা। যার গৌরব শুধু ইতিহাস নয়— সত্য, জ্ঞান আর ন্যায়ের জয়।
হে আমার প্রিয় বাংলাদেশ,
 তুমি কেবল মানচিত্র নও—
 তুমি আমার রক্ত, তুমি আমার শপথ,
তুমি আমার বিদ্রোহ, তুমি আমার ভালোবাসা।
তোমার বুকে সত্যের সূর্য আবার উঠুক— 
আর পৃথিবী জানুক, 
সোনার চেয়েও মূল্যবান এই দেশের মানুষ।
“আমি সেই দেশের সন্তান”
  Shiekh Nasir Uddin
আমি সেই দেশের সন্তান—
যেখানে জ্ঞানের দীপ জ্বলে,
তবু জ্ঞানীর কপালে জোটে
অবহেলার কালো ছায়া;
যেখানে সত্যের ভাষা রুদ্ধ,
মিথ্যারই বাজে বিজয়-ভেরি,
আর স্বার্থের সিংহাসনে বসে থাকে
 লজ্জাহীন অন্ধকার!
আমি সেই দেশের সন্তান—
যেখানে কবির রক্তে লেখা
মানুষ জাগ…Read More
"আমার ইচ্ছে গুলি"
        নাসির 
আমি চাই না—
সনদের পাহাড়!
কাগুজে শিক্ষার অহংকার!
নামের পাশে লম্বা উপাধির সারি!
আমি চাই—
স্বশিক্ষার দীপ হাতে
জীবনের বিদ্যালয়ে
মানুষ হইতে।
আমি চাই না—
এই প্রতিযোগিতার উন্মত্ত মেলা!
এই ধাক্কাধাক্কি!
এই হিংসার দৌড়!
আমি কারো প্রতিযোগী হইতে চাই না—
আমি চাই
সবার সহযোগী হইতে!
পড়ে গেলে হাত বাড়াইতে,
কাঁদিলে কাঁধ বাড়াইতে,
হারাইলে পথ দেখাইতে।
আমি চাই না—
প্রতিভার মুকুট!
তারকার আসন!
প্রশংসার ঝড়!
আমি চাই—
তপ্ত বালুকাময় প্রান্তরে
এক ক্লান্ত পথিকের মাথার উপর
একটুকরো ছায়া হইতে।
আমি চাই না—
স্বর্গের সুগন্ধি নিশ্বাস!
আমি চাই—
রৌদ্রে দগ্ধ পথিকের তরে
আমার শাড়ির আঁচল বিছাইতে,
তার ক্লান্ত চোখে
একফোঁটা বিশ্রাম হইতে।
আমি চাই না—
মায়ের আঁচল ছাড়িয়া
স্বার্থের নগরে হারাইতে।
আমি চাই—
মায়ের দোয়ার ছায়ায়
শিশুর মতো ফিরিয়া আসিতে,
বারবার,
অগণিতবার।
আমি চাই না—
পেটুক ফকিরের ভণ্ড তাবিজ!
অন্ধ বিশ্বাসের শিকল!
প্রতারণার ব্যবসা!
আমি চাই না—
ধর্মের নামে মারামারি!
মানুষের রক্তে রঞ্জিত প্রার্থনা!
ধর্ম যদি মানুষকে মানুষ না বানায়—
তবে সে ধর্মের নামে
আমি কোনো বিভেদ চাই না!
আমি চাই না—
কোনো নেশাখোরের হাতে
আমার বোনের স্বপ্ন সমর্পণ করিতে।
আমি চাই—
তার চোখে থাকুক আকাশ,
তার হাতে থাকুক ভবিষ্যৎ,
তার জীবনে থাকুক সম্মানের সূর্য।
আমি চাই না—
বসের জারি!
রূপের কারণে মিথ্যা প্রশংসা!
আমি চাই—
মানুষ বলিয়া মানুষ চিনুক মানুষকে।
আমি চাই না—
স্বামীর বুকে পরম আশ্রয়ের মোহ,
চাই না স্ত্রীর বুকে মুখ লুকানোর স্বর্গীয় তৃপ্তি।
আমি চাই—
সম্মানের সহযাত্রা,
বিশ্বাসের বন্ধন,
সমতার সংসার।
আমি চাই না—
ক্ষমতার সিংহাসন!
রাজদণ্ড!
শাসনের অহংকার!
আমি চাই না—
জোর করিয়া পৃথিবীকে নত করিতে।
আমি চাই—
ভালোবাসা দিয়া হৃদয় জয় করিতে।
আমি চাই না—
পড়শির কান্না।
আমি চাই না—
বৃদ্ধাশ্রমের নিঃসঙ্গ দীর্ঘশ্বাস।
আমি চাই—
গোলপাতায় সাজানো ঘর,
একান্নবর্তী পরিবারের হাসি,
এক হাঁড়ির ভাতে
অনেক মানুষের ভালোবাসা।
আমি চাই—
প্রকৃতির বুকে
সমস্ত সৃষ্টির অভয়ারণ্য এক সংসার।
যেখানে—
মানুষ মানুষকে ভয় পাইবে না,
ধর্ম মানুষকে ভাগ করিবে না,
ক্ষমতা মানুষকে গ্রাস করিবে না।
আর আমি—
আমি যাহা চাই না—
তার চেয়েও বড়
আমার একটি মাত্র চাওয়া—
মানুষ হইয়া
মানুষের পাশে দাঁড়াইতে চাই।
যদি এ স্বপ্ন হয়—
আমি সেই স্বপ্নের পথিক।
যদি এ অপরাধ হয়—
আমি সেই অপরাধী।
আর যদি এ পৃথিবী প্রশ্ন করে—
“তুমি কী চাও?”
আমি বলিব—
আমি স্বর্গ চাই না!
আমি চাই—
এমন এক পৃথিবী,
যেখানে মানুষ
মানুষকে বলিবে—
এসো ভাই,
আমার ঘরে এখনও
তোমার জন্য
এক টুকরো জায়গা আছে।
“আমার ইচ্ছে গুলি”
        নাসির
আমি চাই না—
সনদের পাহাড়!
কাগুজে শিক্ষার অহংকার!
নামের পাশে লম্বা উপাধির সারি!
আমি চাই—
স্বশিক্ষার দীপ হাতে
জীবনের বিদ্যালয়ে
মানুষ হইতে।
আমি চাই না—
এই প্রতিযোগিতার উন্মত্ত মেলা!
এই ধাক্কাধাক্কি!
এই হিংসার দৌড়!
আমি কারো প্রতিযোগী হইতে চাই ন…Read More