Profile Photo

শেখ নাসির উদ্দীনOffline

  • ShekhNasirUddin
  • “মায়ার ক্লান্ত পথিক”

    মা তুমি নেই, তবু সন্ধ্যার নীরবতায়
    তোমার ডাক ভেসে আসে হৃদয়ের জানালায়।
    ক্লান্ত এই জীবন, সংসারের ভার,
    হাসির আড়ালে লুকিয়ে থাকে কত অশ্রুধার।
    দিন শেষে আমি একা হয়ে যাই,
    মানুষের ভিড়ে নিজেকেই হারাই।
    দায়িত্বের বোঝা কাঁধে নিয়ে চলি,
    তবু তোমার স্মৃতিতে নীরবে চোখ ভরি।
    মা, তোমার আঁচলের সেই শান্ত ঘ্রাণ,
    আজও খুঁজি আমি প্রতিটি অবসান।
    এই পৃথিবী যেন এক মায়ার জাল,
    কর্মের বন্ধনে হৃদয় হয়েছে অবশ কাল।
    আমি একটু দূরে যেতে চাই নিরালায়,
    যেখানে নেই কোনো হিসাব জীবনের খাতায়।
    শুধু নীরব আকাশ, বাতাসের গান,
    আর তোমার স্মৃতিতে ভেজা নিঃসঙ্গ প্রাণ।
    ক্লান্ত পথিক আমি, বিশ্রাম চাই আজ,
    মিথ্যে ব্যস্ততার শেষ হোক সব সাজ।
    একটু হালকা হয়ে চোখ মুদে থাকি,
    মায়ের দোয়ার ছায়ায় নিজেকে ঢাকি।
    যদি কখনো রাতের তারা হয়ে জ্বলো,
    মা, আমার নিঃসঙ্গ পথটুকু আলোয় ভরো।
    আমি শুধু শান্তি চাই, একটু নীরবতা,
    তোমার স্মৃতির মাঝে খুঁজি অনন্ত মমতা।

    1
    3 Comments
    • আপনার লেখাটি পড়ে অনেক আবেগ কাজ করছে, মায়ের কথা মনে হলে আসলেই বুকের ভেতরটা কেমন যেন খালি হয়ে যায়। সংসারের এই ব্যস্ততার ভিড়ে আমরা মাঝে মাঝে এতটাই হারিয়ে ফেলি যে একটু প্রশান্তির খুব প্রয়োজন হয়। আপনার প্রতিটি শব্দ খুব আপন মনে হয়েছে, সত্যিই অসাধারণ একটি অনুভূতি শেয়ার করেছেন।

    • শেখ নাসির উদ্দীন, প্রতিটি লাইনের গভীর আবেগ আর মায়ের প্রতি আপনার এমন নিবিড় অনুভব হৃদয় ছুঁয়ে যায়, তবে মাঝেমধ্যে ছন্দ ও প্রবাহের ওপর আরেকটু যত্ন নিলে এই লেখাটি হয়তো আরও বেশি প্রাণবন্ত ও শ্রুতিমধুর হয়ে উঠবে; আপনি যেভাবে মায়ের স্মৃতির আশ্রয় খুঁজেছেন তা সত্যিই অসাধারণ।

    • মায়ের দোয়া সবসময় আপনার সঙ্গে থাকুক😌😌😊

Friends

Skip to toolbar