-
রোজ রোজ প্রিয় ভোজ
ইন্দিবর দে
ছেলেটা বায়না ধরেছিলো
এই শুক্রবার গরুর মাংস দিয়ে ভাত খাবে।
সারাদিন রিকশা চালিয়ে
সন্ধ্যায় যখন মাংসের দোকানে জানতে পারলাম
“এই দেশে গরুর মাংসের দাম মানুষের মাংস থেকে খানিক বেশি। ”
তার উপর সয়াবিন তেল ও মশলার দাম তো
এভারেস্টের উচ্চতাকে নিয়ে হাসি ঠাট্টা করছে।মানুষের মাংস খেতে অবশ্য এইসব জিনিসের প্রয়োজন হয় না!
বাজার আর করা হলো না এই সব হিসেব কষে,
ছেলেটাকে রোজ নিজের মাংস খেতে দিচ্ছি এখন।।
ছেলেটা রোজ মাংস দিয়ে খেতে পেরে অনেক খুশি,
বাবা হিসেবে আমার আনন্দও সীমাহীন।2 Comments
Friends
Bikash Chandra Barman
@bikashroy3306gmail-com
ঈমাদ বিন রোহান
@rohan224
রুদ্র মোহাম্মদ শাহ আলম পারভেজ
@rudro03
Hasin-Rana
@hasin-rana
Nusrat-Nahian-Nishat
@nusrat-nahian-nishat
Marjit Roy
@marjit
মু সাজ্জাদ হোছাইন চৌধুরী
@sajjadchowdhury
Preangka Dev
@priya12345
সাকেরা মজুমদার
@shakera



অভিনন্দন ও শুভকামনা