-
চুপ-কথারা
—————————চলো আজ ভেসে যাই বহুদূরে ,
হিসেবের খাতা ভুলে অগোছালো জীবন।
দুটি হাত ছুঁয়ে চোখে চোখে কথা
ব্যাস্ত রাস্তারা চুপ।অনেক দূর সমুদ্রে
এক নিঃসঙ্গ বাতাসে এলোমেলো চুল
উচ্ছলিত ঢেউয়ের রাশি , ঝাপিয়ে পড়ি তোমার বুকে
তোমার বাড়িয়ে রাখা দু হাতরাগ অভিমানের মেঘ
দীঘ প্রতীক্ষার যন্ত্রণারা নেই
কোনো এক অচেনা রাস্তায়
পরম নিবিড়তায় ধরা হাত
পাশাপাশি পথ হেটে যাই.9 Comments-
“রাগ অভিমানের মেঘ
দীঘ প্রতীক্ষার যন্ত্রণারা নেই
কোনো এক অচেনা রাস্তায়
পরম নিবিড়তায় ধরা হাত
পাশাপাশি পথ হেটে যাই”প্রিয় শিঊলি, কেন আমি আরও আগে আপনার এই কবিতাটি পড়িনি, সে কথা ভেবে বড্ড মন খারাপ হলো… কিছু কিছু কবিতা আছে বার বার পড়লে যেন হৃদয় জ্ব’লে জ্ব’লে “কুন্দন” হ’তে থাকে… এই কবিতাটি’ও তেমন প্রিয়কবি @shiuli… আপনার সর্বক্ষণ সর্বাঙ্গীন শুভ ও মঙ্গল হোক…
-
> যদি আপনার মতো সব অনুভূতিকে শব্দরূপ দিতে পারতাম কবি !
> প্রিয়কবি @shiuli, এটা জনারণ্য জেনে’ও ব’লতে দ্বিধা নেই, কোনো সাহিত্যিক হয়তো বলার চেয়ে লেখেন বেশি আর তারও বেশি পড়েন… আর এই আমি, এমন এক মানুষ, লেখার চেয়ে লিখতে না পারার যন্ত্রণায় কাঁদি বেশি…! একজন মানুষ সব অনুভূতি লিখে প্রকাশ করার মত দীর্ঘ মানব জন্ম পায় না কেন? এ এক নিঃসীম যন্ত্রণা… … …
-
@anwar-parvez-nur-shishir যন্ত্রনাই যে সৃষ্টির পূর্বশর্ত কবি। তাই তো আপনার সৃষ্টি এতো মধুর ,এতো রূপময়। এই লিখতে না পারার যন্ত্রনায় যে কত ভালো লিখেন আপনি নিজেও জানেন না।
যারে বাঁধি ধরে তার মাঝে আর
রাগিণী খুঁজিয়া পাই না
যাহা চাই তাহা ভুল করে চাই
যাহা পাই তাহা চাই না
রবীন্দ্রনাথ ঠাকুর.

শিউলি চক্রবর্তী
I'm the one at the sail, I'm the master of my sea.
Friends
আয়েশা সিমা
@ayesha-sima
শেখ মুহাম্মদ আলমগীর
@alamgir-hossain
Deb-Nandan Dutta
@deb-nandan-dutta
Asif Rahman
@asifaaron62
মোঃ আবু মুনিফ আল মুকিম।
@munifalmukimrocky
Motiur Rahman Mizan
@dressed-human
নোমান খালভী
@nomankhalovi
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta




চমৎকার কবিতা! শুভেচ্ছা ও স্বাগতম কবি!