-
🌫️ মেঘের আড়ালে আলো 🌘
চাঁদটা আজও আকাশে আছে
কিন্তু আলোটা কেমন যেন ম্লান,
মনে হয় সে-ও ক্লান্ত হয়ে
লুকাতে চায় নিজের প্রাণ।মেঘের ভেতর কালো ছিদ্র
ভাসছে যেন ভয় আর ক্ষত,
নিঃশব্দে তারা প্রশ্ন ছুঁড়ে
তুমি কি সত্যিই আছো?চারপাশে সব ঠিকঠাকই
তবু কেমন ফাঁকা লাগে,
এই রাত, এই মুহুর্ত
অচেনা এক কান্নার ভীড়ে।মানুষগুলো হেসে ওঠে
কেউ দেখে না ভিতরের ক্ষয়,
নিজের সাথেই যুদ্ধ করে
প্রতিটা দিন, প্রতিটা ভয়।তবু দেখো, চাঁদটা এখনো
হারিয়ে যায়নি একেবারে,
অন্ধকারের বুক চিরে সে
আলোর রেখা রাখে পাশে।হয়তো তুমিও ঠিক তেমনই
ভেঙে গিয়েও দাঁড়িয়ে আছো,
হাসির আড়ালে, কান্নার ভিতরে
নিজের আলো বাঁচিয়ে রেখেছো।মনে রেখো, এই গভীর রাত
চিরকাল আর থাকে না,
সবচেয়ে কালো আকাশেও
একটু আলো আসে না।তাই কাঁদো যদি, কাঁদো খোলামনে
হাসো যদি, হাসো প্রাণভরে,
কারণ তুমি এখনো বেঁচে আছো
এইটুকুই জয়ের মতো করে।1 Comment

মোঃ সাজ্জাদ হোসেন সিয়াম
Friends
Rashed Rahman Abir
@rashed-rahman-abir
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
nili
@nili
রবিউন নাহার তমা
@rn-toma243gmail-com
Nahar moyna
@moyna
মেহেদী হাসান
@saimul
নাফিউল ইসলাম নাফি
@nafiridoynafiulislamgmail-com
Khan Hoque
@khanhoque
আনিকা মারজান ইরা
@anikamarjanera

অন্ধকার রাত যেমন চিরকাল থাকে না, তেমনি কষ্টও চিরস্থায়ী নয়—এই সত্যটি খুব সুন্দরভাবে মনে করিয়ে দিলেন। মুগ্ধতা রইল!