-
“তোমায় ধরিয়া পুনরায় ছাড়িয়া দিবার মর্ম যেইদিন তুমি উদ্ধার করিতে সক্ষম হইবে, সেইদিন এই বিস্তীর্ণ আকাশ ও উন্মুক্ত স্বাধীনতাও তোমার নিকট সাজা বলিয়া উপলব্ধি হইবে। তৎক্ষনাৎ যদি তুমি আপন কুঠিরে ফিরিয়া আসিয়া আমায় ধরিয়া পুনরায় ভালোবাসার ঘর বাঁধিতে চাও, তবে যে তাহা আমার নিকট কিরুপ শাস্তি সরুপ গণ্য হইবে তাহা বুঝিবার ক্ষমতা তোমার থাকিবেনা। তুমি ছাড়া পাইয়া নিজেকে মুক্ত ও স্বাধীন ভাবিয়া আমারে দূর করিয়া যাহাকে আপন করিয়া লইয়াছ, তাহা কিরুপ না ধরিয়া তোমারে আপন করিয়া লইয়াছে সময় হইলে ইহাও বোধগম্য হইবে। কিন্তু যতক্ষণে বোধগম্য হইবে ততক্ষণে বড্ড বেশি দেড়ি হইয়া যাইবে। ততক্ষণে ভালোবাসার বাঁধন ছাড়িয়া পরাধীনতার শিকলে জড়াইবে। যে বাঁধনে মুক্ত থাকিয়াও তুমি শাস্তি অনুভব করিয়াছ, সে বাঁধন ছাড়িয়া যখন হাতে পায়ে বেঁড়ি বাঁধিবে তখনই তুমি শাস্তির ষোলো আনা উপলব্ধি করিতে পারিবে। কিন্তু ততক্ষণে ফিরিয়া আসিবার সকল সম্ভাবনাই বন্ধ হইয়া যাইবে৷ যদিও বা ফিরিয়া আসিতে পারো আপন কুঠিরে তবে দেখিতে পাইবে সেই কুঠিরের দ্বার চিরতরে বন্ধ হইয়াছে তোমারে ধরিয়া রাখিতে না পারার ব্যথিত উল্লাসে। ”
#বাঁধন
সৌরভ ঘোষ2 Comments
Friends
Md Majnur Rahman John (Krishno John)
@krishno-john
Asif Rahman
@asifaaron62
Abu Said Vuia
@shahadatur-rahman-sohel
তাওহীদ সুফিয়ান
@tawhidsufian
Hujaifa Muhammad
@hujaifa-muhammad
নাদিম হোসাইন
@nadim-hossain
Rejwana Khan
@rejwana-khan
অনুভূতির ডাইরি
@onuvutir-dairi
AdabenTatali
@adabentatali



good