-
[শ্রাবণ সন্ধ্যার কাব্য]
[পর্ব – ৩]
ফোন তুলতেই মায়ার মুখটা স্ক্রিনে ভেসে উঠলো। কিরে জানু কি করিস? এইতো সুয়ে আছি। তুই কি করিস? বসে আছি। জানিস আজকে কি হইছে মায়া। কি হয়েছে জানু?
তারপর ঘটকের সব ঘটনা খুলে বললো। মায়া রাগে ফুপাতে লাগলো। কোথা থেকে যে ধরে আনে আন্টি এসব ফালতু লোক।
রাত ৯ টা বাজে। অফিসের কাজ শেষ করে বাড়ি ফেরার উদ্দেশ্যে রাস্তায় নামলেন কবির। রাস্তা পার হওয়ার জন্য ফুটপাতের কিনারায় দাঁড়ালেন। চারপাশে গাড়ির হর্ন মানুষের ভিড়।
ঠিক তখনি…
কোথা থেকে একটা ট্রাক বেপরোয়া গতিতে ছুটে এলো। চোখের পলকে ক্যাঁচ করে ব্রেকের শব্দ। তারপর “ধাম”।
কবির সাহেব ছিটকে পড়লেন রাস্তার মাঝখানে। চারপাশে মুহূর্তেই নেমে এলো স্তব্ধতা। কবিরের চারপাশে মানুষের ভিড় জমে গেলো। কবির সাহেবের চোখ আস্তে আস্তে অন্ধকার হয়ে গেল।
রাস্তার ওই পাশেই দাঁড়িয়ে সিগারেট টানতে টানতে ফোনে কথা বলছিল ঈশান। হঠাৎ বিকট শব্দে চমকে তাকালো। দেখলো রাস্তায় অনেক মানুষের ভিড় জমে গেছে। ট্রাক টা কেউ আর আটকাতে পারলো না।
এক সেকেন্ড ও দেরি করলো না, সিগারেটটা ফেলে তাড়াতাড়ি করে এগিয়ে আসলো ঈশান। ভিড়ের ভিতরে ঠেলে ঢুকলো। ঢুকেই দেখতে পেলো কবির সাহেব রক্তাক্ত অবস্থায় পড়ে আছে রাস্তায়। ঈশান অবাক হয়ে বললো কবির আঙ্কেল আপনি। আঙ্কেল চোখ খুলুন। শুনতে পাচ্ছেন আমার কথা। কবিরের কোনো সারা নেই।
ঈশান তাড়াতাড়ি করে কবিরকে গাড়িতে উঠালো। রাস্তার মানুষও সাহায্য করলো। তারপর যেতে লাগলো হাসপাতালে।
ঢাকার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলো কবির সাহেবকে। তারপর কবিরকে ওটিতে নিয়ে চলে গেলো ডাক্তাররা।
ঈশান স্বস্তি নিঃশ্বাস ছেড়ে ফোন বের করার জন্য পকেটে হাত রাখলো কিন্তু পকেটে ফোন পেলো না। তারপর সারা শরীরে খুঁজতে লাগলো ফোন। কিন্তু কোথাও পেলো না। মনে হয় রাস্তায় ফেলে এসেছি ফোনটা।”ওহ শিট” বলে কপালের বাজে হাত রাখলো ঈশান।
তারপর এক দৌড়ে গাড়িতে গেলো। গাড়ির ভেতরে ঢুকে ফোন খুঁজতে লাগলো কিন্তু এখানেও ফোনটা পেলো না। তারপর দেখতে পেলো কবির সাহেবের ফোন পড়ে আছে ব্যাক সিটের নিচে। ফোনটা পুরাপুরি নষ্ট হয়নি, এখনো অন হচ্ছে।
ফোনটা হাতে নিয়ে কবির সাহেবের বাড়ির নাম্বার খুজতে লাগলো সবার প্রথমে রাহা নামে সেভ করা নাম্বার দেখতে পেলো। ওইটাতেই কল লাগালো ঈশান। কল বাজতেই রাহা কলটা রিসিভ করে বললো কখন বাসায় আসবা বাবা। তাড়াতাড়ি আসো।
এই পাশ থেকে ঈশান বললো এটা কি কবির সাহেবের বাড়ি?
রাহা স্তব্ধ হয়ে গেলো। কে আপনি? আমি ঈশান। কবির সাহেব এক্সিডেন্ট করেছেন । ওনাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে আপনারা তাড়াতাড়ি চলে আসুন।
রাহার হাত থেকে ঠাস করে পড়ে গেলো ফোনটা। ঈশান “হ্যালো হ্যালো” শুনতে পাচ্ছেন।
কোনো শব্দ নেই। টুং টুং করে কেটে গেলো ফোনটা।
ঈশান কপাল বাজ করে তিকিয়ে রইলো ফোনের দিকে।
ফোন পরে যাওয়ার শব্দে ছুটে এলো নিলয়। কি হয়েছে আপা। কে ফোন করছিলো?
রাহা কান্না করতে করতে ফিসফিসিয়ে বললো “বাবা…।
কি হইছে বাবার। নিলয়ের চোখও ভিজে এলো। এক্সিডেন্ট করছে বাবা। কথাটা শুনে খাদিজা বেগম ছুটে এসেই কান্না করতে শুরু করেন।
রাত ১ টা বাজে হাসপাতালে পৌঁছালো সবাই। খুজতে লাগলো কবির সাহেবের কেবিন। ঈশান দেখতে পেলো কবির সাহেবের নাম করে খুঁজতেছে লোকগুলো। ঈশান ওদের সামনে এসে বললো আপনারা কি কবির সাহেবের বাড়ির লোক । রাহা বললো “হ্যাঁ”।
ঈশান বললো আমি নিয়ে এসেছি ওনাকে। খাদিজা বেগম কান্না করতে করতে বললো কে তুমি বাবা? ঈশান বললো আমি মোস্তফা সিকদারের ছেলে। রাহার মুখটা খুব চিনা চিনা লাগছিলো তখনি মনে পরলো ওই এক্সিডেন্ট এর কথা ” হ্যাঁ ” এই লোকটাই তো ছিলো। তাহলে ইনি মোস্তফা সিকদারের ছেলে। ঈশান বললো আমার বাবার অফিসেই উনি কাজ করেন।
কি করে হলো এসব ? রাস্তায় ট্রাক এসে ধাক্কা মেরেছে। কথাটা শুনে খাদিজা বেগম আরো চেঁচিয়ে চিৎকার করতে লাগলো। খাদিজা বেগম এর চিৎকার শুনে রাহার দেন ভাঙ্গলো । মাকে জরিয়ে ধরে বললো শান্ত হও মা সব ঠিক হয়ে যাবে। রাহা ঈশান কে বললো কি অবস্থা বাবার? জানি না ডাক্তার ভেতরে নিয়ে গেছেন এখনো বের হয়নি।
কিছুক্ষণ পর ডাক্তার ভেতরে থেকে বেরিয়ে আসলো সবাই দৌড়ে গেলো ডাক্তারের কাছে। রাহা বললো কেমন আছে বাবা?
অবস্থা বেশি ভালো না ইমার্জেন্সি রক্ত লাগবে। 0 পজেটিভ রক্ত। তাড়াতাড়ি জোগার করুন। নিলয় বললো আমার রক্ত 0 পজেটিভ আঙ্কেল আমার থেকে রক্ত নিন। ডাক্তার বললো তুমি এখনো ছোট বাবা তুমার রক্ত নেওয়া যাবে না। অন্য কোথা থেকে জোগাড় করুন প্লিজ তাড়াতাড়ি।
বসা থেকে ওঠে এসে ঈশান বললো আমার রক্ত নিন ডাক্তার সাহেব। আমার রক্তও 0 পজেটিভ। আর কাওকে কিছু বলতে না দিয়ে ভেতরে চলে গেলো ঈশান। ডাক্তার রক্ত নেওয়া জন্য সব ব্যবস্থা করল। রাহা শুধু অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকলো ঈশানের দিকে।
মাহি ঈশানকে ফোন দিতে দিতে ক্লান্ত হয়ে গেল। বারবার ফোন বন্ধ পাচ্ছে। চিন্তায় ঘুমোতে পারছে না মাহি। কালকেও সারাদিন কথা বলা হয়নি ঈশানের সাথে। ঈশান কখনোই আমার ভালবাসাটা বুঝলো না সবসময় ইগনোর করে গেলো। ওর সাথে কথা না বললে যে আমি ঘুমাতে পারি না কেন বুঝে না ঈশান। কথা গুলো ভাবতে ভাবতে বালিশে মুখ গুজে কেঁদে উঠলো মাহি।
সকাল বেলা নাস্তা করতে বসেছে সিকদার বাড়ির সদস্যরা। তখনি বাড়িতে ঢুকলো ঈশান। সারারাত জেগে থাকার ক্লান্তি চোখে মুখে। হনহনিয়ে বাড়িতে ঢুকে সিঁড়ি দিয়ে উঠতে যাবে তখনি মোস্তফা সিকদার বললেন ধারাও ঈশান। ঈশান ধারালো। সবাই খাওয়া রেখে থমকে গেলো। সারারাত কোথায় ছিলে ঈশান? ফোন বন্ধ ছিলো কেন তুমার। “বাবা” কালকে রাতে কবির আঙ্কেল এক্সিডেন্ট করেছিল তাকে নিয়ে হাসপাতালে ছিলাম। কি বলছিস তুই এইসব ঈশান। কি করে হলো এসব? তুই কল করে কেন জানাসনি আমায়। এখন কেমন আছে কবির? বেশি ভালো না বাবা। কবির সাহেব মোস্তফার অফিসে ১৫ বছর ধরে চাকরি করেন খুব ভালো সম্পর্ক মোস্তফা আর কবির সাহেবের। মোস্তফা সবসময় কবিরকে নিজের পরিবারের সদস্য মনে করে এসেছে। আজ তার এই অবস্থা।
মালিহা সিকদার খাবার টেবিল থেকে উঠে এসে ছেলের মাথায় হাত রেখে বললো তুই একা এতো কিছু করেছিস বাবা। যা এখন ফ্রেস হয়ে বিশ্রাম নে। তারপর নিজের রুমে চলে গেল ঈশান।
মোস্তফা সিকদার আর তার বড়ো ছেলে শায়ান রওনা হলো হাসপাতালের উদ্দেশ্যে।
এই দিকে মাহি সকালেও ফোন বন্ধ পাচ্ছে ঈশানের সত্যি এবার খুব রাগ হচ্ছে। কি করে খোঁজ নিবে ঈশানের বুঝতে পারছি না। পরে মনে পরলো নিহালের কথা মনে পরতেই কল দিলো নিহালকে।
হ্যালো নিহাল। হু কি হইছে বল? আসলে ঈশান কে কল এ পাচ্ছি না। ফোন বন্ধ কেন ওর। কোথায় আছে ঈশান।
সঠিক জানি নারে মনে তো হয় বাড়িতেই আছে। দারা আমি খোঁজ নিয়ে তোকে জানাচ্ছি। আচ্ছা একটু তাড়াতাড়ি জানাস। ওকে বায়.!
ঈশান ফ্রেস হয়ে হাত পা ছড়িয়ে শুয়ে ঘুমিয়ে আছে। সারারাত জেগে থাকার কারণে শরির দূর্বল হয়ে আছে। তখনি ঈশানের ঘরে আগমন ঘটে নিহালের।
ধাপ করে এসে পিঠে থাবা মেরে ডেকে উঠে ঈশান। ঈশান বিরক্তিতে চোখ কুঁচকে বলে বের হ ঘর থেকে।ডিস্টার্ব করবি না একদম ঘুমোতে দে আমায়। কেন সারারাত কার বা** ফেলেছিলি যে দিনের বেলায় ঘুমাচ্ছিস..?
*চলবে…?
3 Comments
Friends
Md Ramjan Ali
@mdramjanali
নাঈম অরণ্য
@aronnonaim
Alamgir Job
@alamgirjob
নুরুল ইসলাম শান্ত
@santo23
Sanzida Shetu
@sanzidashetu
Md. Jahangir Alam
@md-jahangiralam
Nusrat jahan Sadia
@nusratjahansadia
শারমিন আক্তার
@sarmin
মোঃ রিয়াদ হাছান
@riadhasan751



শুরুতেই কবির সাহেবের দুর্ঘটনার দৃশ্যটা হঠাৎ করে গল্পের আবহটাই বদলে দিলো। একদম অপ্রত্যাশিত ছিলো।