তুলট | Prity Ranjan Talukdar Shuvro | Activity
কবিতাঃ কবি ও প্রেমিক
কলমেঃ প্রীতিরঞ্জন তালুকদার শুভ্র 
কবিরা কখনো ভালো প্রেমিক হতে পারে না। 
অনেকে তাদের লেখা পড়ে হয়তো ভাবেন," ইশ্, যদি সে আমার প্রেমিক হতো,অথবা আমার স্বামী,খুবই ভালো লাগতো।
কিন্তু প্রকৃতির নিরন্তর খেলাতে কবিদের কখনো প্রেমিক হয়ে উঠা হয় না। 
বড়জোর কারও স্বামী হতে পারবে,তবুও প্রেমিক হতে পারবে না।
এ যেন প্রকৃতির নিজস্ব এক খেলা,রীতি।
হঠাৎ করেই কল্পনা করি আনমনে, যদি আমার ও একটা তুমি নামক কেউ থাকতো!!!
তবে রৌদ্র, বৃষ্টি যাইহোক না কেন,
আমি তোমাকে ভালোবেসেই যেতাম। 
কভু কেউ আমাকে রুখতে পারতো না।
শত বাঁধা, বিপত্তি সত্ত্বেও আমি আমার সেই তোমার কাছেই ছুটে চলে যাবো,এ আমার ভালবাসার পণ!
কিন্তু পরক্ষণেই মনে পড়ে, এ তো শুধু আমার কাব্যিক কল্পনা।
আমি তো কারও প্রেমিক হতে পারি না।
কারণ, আমি তো কবি!!
কবিদের যে প্রেমিক হতে বারণ!
স্বয়ং প্রকৃতি কর্তৃক এই নিয়ম বহাল!!
প্রকৃতিকে উপেক্ষা কে ই বা করতে পারে?
কার আছে সে সাধ্য?
আর তাই তো আমি আজও ভালো প্রেমিক হতে পারি নি!
পারলাম না তোমাকে প্রেমিকা   করে নিতে!
আমি বরং প্রকৃতির নিয়মেই চলবো!
তবুও কবি তো!
কবিতাঃ কবি ও প্রেমিক
কলমেঃ প্রীতিরঞ্জন তালুকদার শুভ্র 
কবিরা কখনো ভালো প্রেমিক হতে পারে না।
কিন্তু প্রকৃতির নিরন্তর খেলাতে কবিদের কখনো প্রেমিক হয়ে উঠা হয় না।
বড়জোর কারও স্বামী হতে পারবে,তবুও প্রেমিক হতে পারবে না।
এ যেন প্রকৃতির…Read More
বাবা!
আশ্চর্য্য  এক শব্দ!
দিনরাত খেঁটে, শরীরের ঘাম ঝরিয়ে,সকল দুঃখ নিজে একা একা সইবেন তবু কাউকে বুঝতে দেয়া যাবে না!
পরিবারের সবাইকে হাসি মুখে রাখতে হবে,সকলের আবদার পূরণ করতে হবে--এসব কিছু মাথার মধ্যে ঘোরাপাক খায় অনবরত! 
এসবের মধ্যে নিজের দুঃখের কথা কি করে আনবেন বাবা!
এজন্যই তো উনি বাবা!
বাবা হওয়া একটুখানি ব্যাপার নয়,
কারো স্বামী হওয়া হয়তো সাধারণ ব্যাপার।
কিন্তু কারো বাবা হওয়া সত্যি অসাধারণ! 
বাবা হতে হলে সহ্যশক্তি থাকতে হবে অনেক!
নাহলে কিভাবে পরিবারের, সমাজের, অফিসের চাপ সহ্য করবেন?
একমাত্র বাবারা-ই পারেন এসব।
তাই তো বাবা হওয়া সোজা নয়!
তবে মা হওয়াটা ও কঠিন,
বাবা দিবসে বাবাদের কথা বলছি বলে মা রা যেন রাগ করেন!
আপনাদের জয়গান তো বাবাদের মুখে যেমন,তেমনি আপনাদের সন্তানের কাছেও! 
তবে আজ বাবাদের কে লিখছি,
কেননা,আমরা এই একজন মানুষকে কখনো বলার সুযোগ পাই না,বাবা আমি তোমাকে ভালোবাসি! 
কখনো বাবা র দুঃখকে বুঝতেই পারি না!
তবুও বলবো, ""বাবা, ভালোবাসি তোমাকে""
বাবা,বিশ্বাস রেখো একদিন আমিও,আমরাও... 
তোমার দায়িত্ব নিজের কাঁধে নেবো।
তুমি তো অনেক করলে,আর কত!
এই কথাটা অনেক সন্তানই বলতে চায়,কিন্তু যথাযথ সুযোগ টা পেতে দেরি!!! 
কি আর করবো,
তবে আমারও কিন্তু তোমাকে বিশ্রাম দিয়ে, নিজের উপার্জিত টাকায় তোমাকে সহ পুরো পরিবারকে নিয়ে ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে!
হয়তো কোনো একদিন পূরন হবে!
তুমি শুধু আশীর্বাদ টুকু করো!
আজ আর কিছু লিখছি না বাবা!
তোমার অবদান লিখে কখনো শেষ হবে না,
তা যে কলম দিয়েই লেখা হোক না কেন!
কলমের কালি শেষ হবে,কিন্তু তোমার অবদান নয়!
বাবা দিবসে সকল বাবাদের কে শুভেচ্ছা আর ভালবাসা জানিয়ে এখানেই শেষ করছি!
ভালো থাকবেন বাবারা!
ইতি 
আপনাদের সন্তানেরা!
বাবা!
আশ্চর্য্য  এক শব্দ!
এসবের মধ্যে নিজের দুঃখের কথা কি করে আনবেন বাবা!
এজন্যই তো উনি বাবা!
বাবা হওয়া একটুখানি ব্যাপার নয়,
কারো স্বামী…Read More