Profile Photo

Prity Ranjan Talukdar ShuvroOffline

  • Shuvro
  • Profile picture of Prity Ranjan Talukdar Shuvro

    Prity Ranjan Talukdar Shuvro

    5 years, 2 months ago

    কবিতাঃ কবি ও প্রেমিক
    কলমেঃ প্রীতিরঞ্জন তালুকদার শুভ্র

    কবিরা কখনো ভালো প্রেমিক হতে পারে না।
    অনেকে তাদের লেখা পড়ে হয়তো ভাবেন,” ইশ্, যদি সে আমার প্রেমিক হতো,অথবা আমার স্বামী,খুবই ভালো লাগতো।
    কিন্তু প্রকৃতির নিরন্তর খেলাতে কবিদের কখনো প্রেমিক হয়ে উঠা হয় না।
    বড়জোর কারও স্বামী হতে পারবে,তবুও প্রেমিক হতে পারবে না।
    এ যেন প্রকৃতির নিজস্ব এক খেলা,রীতি।

    হঠাৎ করেই কল্পনা করি আনমনে, যদি আমার ও একটা তুমি নামক কেউ থাকতো!!!
    তবে রৌদ্র, বৃষ্টি যাইহোক না কেন,
    আমি তোমাকে ভালোবেসেই যেতাম।
    কভু কেউ আমাকে রুখতে পারতো না।
    শত বাঁধা, বিপত্তি সত্ত্বেও আমি আমার সেই তোমার কাছেই ছুটে চলে যাবো,এ আমার ভালবাসার পণ!
    কিন্তু পরক্ষণেই মনে পড়ে, এ তো শুধু আমার কাব্যিক কল্পনা।
    আমি তো কারও প্রেমিক হতে পারি না।
    কারণ, আমি তো কবি!!

    কবিদের যে প্রেমিক হতে বারণ!
    স্বয়ং প্রকৃতি কর্তৃক এই নিয়ম বহাল!!
    প্রকৃতিকে উপেক্ষা কে ই বা করতে পারে?
    কার আছে সে সাধ্য?
    আর তাই তো আমি আজও ভালো প্রেমিক হতে পারি নি!
    পারলাম না তোমাকে প্রেমিকা করে নিতে!

    আমি বরং প্রকৃতির নিয়মেই চলবো!
    তবুও কবি তো!

    6
    9 Comments

Prity Ranjan Talukdar Shuvro

ছোট এক লেখক,কবি।

সাহিত্যে নিজের নামটুকুর জায়গা করতে চাই।

Skip to toolbar