-
বাবা!
আশ্চর্য্য এক শব্দ!
দিনরাত খেঁটে, শরীরের ঘাম ঝরিয়ে,সকল দুঃখ নিজে একা একা সইবেন তবু কাউকে বুঝতে দেয়া যাবে না!
পরিবারের সবাইকে হাসি মুখে রাখতে হবে,সকলের আবদার পূরণ করতে হবে–এসব কিছু মাথার মধ্যে ঘোরাপাক খায় অনবরত!
এসবের মধ্যে নিজের দুঃখের কথা কি করে আনবেন বাবা!
এজন্যই তো উনি বাবা!বাবা হওয়া একটুখানি ব্যাপার নয়,
কারো স্বামী হওয়া হয়তো সাধারণ ব্যাপার।
কিন্তু কারো বাবা হওয়া সত্যি অসাধারণ!
বাবা হতে হলে সহ্যশক্তি থাকতে হবে অনেক!
নাহলে কিভাবে পরিবারের, সমাজের, অফিসের চাপ সহ্য করবেন?
একমাত্র বাবারা-ই পারেন এসব।
তাই তো বাবা হওয়া সোজা নয়!
তবে মা হওয়াটা ও কঠিন,
বাবা দিবসে বাবাদের কথা বলছি বলে মা রা যেন রাগ করেন!
আপনাদের জয়গান তো বাবাদের মুখে যেমন,তেমনি আপনাদের সন্তানের কাছেও!তবে আজ বাবাদের কে লিখছি,
কেননা,আমরা এই একজন মানুষকে কখনো বলার সুযোগ পাই না,বাবা আমি তোমাকে ভালোবাসি!
কখনো বাবা র দুঃখকে বুঝতেই পারি না!
তবুও বলবো, “”বাবা, ভালোবাসি তোমাকে””বাবা,বিশ্বাস রেখো একদিন আমিও,আমরাও…
তোমার দায়িত্ব নিজের কাঁধে নেবো।
তুমি তো অনেক করলে,আর কত!
এই কথাটা অনেক সন্তানই বলতে চায়,কিন্তু যথাযথ সুযোগ টা পেতে দেরি!!!
কি আর করবো,
তবে আমারও কিন্তু তোমাকে বিশ্রাম দিয়ে, নিজের উপার্জিত টাকায় তোমাকে সহ পুরো পরিবারকে নিয়ে ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে!
হয়তো কোনো একদিন পূরন হবে!
তুমি শুধু আশীর্বাদ টুকু করো!আজ আর কিছু লিখছি না বাবা!
তোমার অবদান লিখে কখনো শেষ হবে না,
তা যে কলম দিয়েই লেখা হোক না কেন!
কলমের কালি শেষ হবে,কিন্তু তোমার অবদান নয়!
বাবা দিবসে সকল বাবাদের কে শুভেচ্ছা আর ভালবাসা জানিয়ে এখানেই শেষ করছি!
ভালো থাকবেন বাবারা!
ইতি
আপনাদের সন্তানেরা!5 Comments

Prity Ranjan Talukdar Shuvro
ছোট এক লেখক,কবি।
সাহিত্যে নিজের নামটুকুর জায়গা করতে চাই।
Friends
ab titu
@abtitu
স্মৃতি রানী রত্না
@srratna1990
মোঃ বায়েজীদ
@bayejid
জামাল হোসেন বিষাদ
@jamalbishad
আরেফিন অনু
@arefeenanu
Rejwana Khan
@rejwana-khan
মোহাম্মদ শাহজামান শুভ
@mohammad-shahzaman
ভাস্কর
@vaskarchou
Prithula Zaman
@prithula


স্বাগতম লেখক। বাবা দিবসের শুভেচ্ছা ও ভালবাসা জানাই আপনাকেও।