-
আমরা একদিন খুব কাছাকাছি ছিলাম
সিরাজুল মানিকহয়তো দেখা হবে আমাদের
আবারও কাকতালীয়ভাবে
অনেক লোকের ভিড়ে
কোনো এক বিশেষ মহুর্তে
তুমি আমি আমরা দুজন
দাড়িয়ে থাকবো কোনো বাস স্টপে
নয়তোবা রেল স্টেশনে
অথবা রেলের
কোনো এক কামরায় মুখোমুখি
বুকের ভিতরে বইবে ঝড়
হয়তো ঝড়বে বৃষ্টি
না বলা অনেক কথাই পড়বে মনে
মন বিষিয়ে তুলবে অসংখ্য প্রশ্নে
খুজবে শুধুই উত্তর
যদি বলা যেতো সেদিন
তবে হয়তো ভুল ভাঙতো
বিচ্ছেদ হতোনা আমাদের
মুখোমুখি নয় হয়তো বসে থাকতাম পাশাপাশি
অথচ অদ্ভুত সময়
আমাদেরকে এমনিভাবে আলাদা করেছে
মুখোমুখি থেকেও কথা বলা যাচ্ছেনা
কেমন আছি কিভাবে বেঁচে আছি
অথচ একদিন আমরা কতোটা কাছাকাছি ছিলাম।5 Comments
Friends
, মিঠুন কুমার ঘোষ
@mkghosh
Jubayer ahmed
@jubayerahmed1
Tiplu Hasan Tamim
@hafez
মোহাম্মদ জিয়াউর রহমান
@mdziaurrahman
নাহীদ শাহ্
@mdnahidhasan
নাসির উদ্দিন
@nasiruddin-nu166gmail-com
Abdullah Al Noman
@abdullahalnoman1
Rumin
@rumin
আব্দুস সালাম
@mdabdussalam



শেষ লাইনটা মনটা খারাপ করে দিলো।