-
আমার আইডিতে ঘাপটি মেরে বসে থাকা মানুষগুলোকে বলতেছি আনফ্রেন্ড তো অনেক আগে করে দিছি আপনাদের। তারপরও ফলো দিয়ে আমাকে সেলিব্রিটি ফীল করিয়ে মেসেজে আমাকে রিকোয়েস্ট দিয়ে দিয়ে না জালালেও হয়।
আপনারা যেসব নিউজ স্ক্রিনশট ভিডিও আমাকে দেয়ার জন্য বসে রয়েছেন…হ্যাঁ আপনাদের নিউজ আমি পেয়েছি। কিন্তু বিশ্বাস করেন আমার এত বেশি ক্ষত শরীরে আর মন জুড়ে, যে নতুন করে কোন কিছু নেয়ার আর কোনও জায়গা নেই। আমার কষ্ট হচ্ছে, অনেক কষ্ট হচ্ছে কিন্তু কি করবো বলেন-” আমি ভালোবাসি তারে”…. সে ছাড়া আমার আর কোন অল্টারনেটিভ নেই। যে তাকে ভুলে অন্য কাউকে নিয়ে ব্যস্ত হয়ে যাব। সে পারে তার ভালবাসার ক্ষমতা আছে তাই, আমি পারছি না। তার জন্য আমি সরি আপনাদের হতাশ করলাম…আসলে সে আমার এমনি একজন আমার শেষকৃত্যতে এসেও যদি বলে – “পিয়া, কই গো…
আমার নিথর দেহটাও হয়তো তার ডাকের উওর দিবে।
এখন এটাই তো বলবেন সে আমায় ভালবাসে না। আমি জানি। কিন্তু কি বলেন তো আমি পাগল, অসামাজিক, চরিত্রহীন, অসুস্থ মানসিক রোগী, নোংরা, মিথ্যাবাদী – সে আমায় নিয়ে ভাল থাকতে পারেনি তাই অন্য কাউকে নিয়ে ভাল থাকছে। কিন্তু ওই যে আমার এত গুণ- আমি তো সে ছাড়া অন্য কাউকে ভাবতেও পারি না। তাই না!
তাই অফ যান প্লিজ..আর একটা কথা-
আমি দেয়ালে পিঠ ঠেকিয়ে ছাদের শেষ কার্নিশে বসে আছি, একটা ছোট্ট ধাক্কা আমাকে নিচে ফেলে দিতে পারে। আপনারা সেই দায়ভার কাকে দেবেন- তাকে যে আমায় ভুলে অন্য কাউকে নিয়ে ভালো থাকতে চাচ্ছে নাকি যারা আমার শুভাকাঙ্খীর গ্রুপ করে আমাকে ছোট ছোট নিউজ গুলো দিয়ে একটু একটু করে ছাদের কার্নিশ থেকে নিচের দিকে ঠেলে দেয়ার ব্যবস্থা করতেছেন নিজেদেরকে…. প্রশ্ন রইলো।
সে তো আমায় এগুলো জানাতে চায় না যাতে আমি বেচে থাকি একটু সহজ ভাবে তাই। অবশ্য এগুলো জানাই করার কাজ ও না।
কিন্তু আপনারা এই গুলো আমায় জানাই দিয়ে কেন আমার হাটবিট লাইন টা ছোট করে দিচ্ছেন। এমনিতেও নি:শ্বাস নিতে কস্ট হয় এখন। সে আমার লাইফ লাইন তো..
এক লাইফলাইন দুই দিকে সাপোর্ট দিলে একজনের তো কস্ট হবেই। এটা তো বুঝেনই আপনারা…সর্বোপরি,
আমি বাচতে চাই.. আমায় বাচতে দেন প্লিজ।
2 Comments
Friends
Nurita Nusrat Khandoker
@nurita-nusrat-khandoker
ভাস্কর
@vaskarchou
Prithula Zaman
@prithula
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta
চাঁদ সদাগর
@chand_sodagor
তুলট ডেস্ক
@toulot
জামাল হোসেন বিষাদ
@jamalbishad
__ariyan__
@ariyan


রাগ করোনা বন্ধু। সামলে নাও। অভিনন্দন।