Profile Photo

SomaOffline

  • Profile picture of Soma

    Soma

    3 years, 10 months ago

    আমি যুদ্ধ দেখিনি, বঙ্গবন্ধুকেও দেখিনি। কিন্তু শুনেছি তাঁর বজ্রকন্ঠ, জেনেছি ইতিহাস। এই যে বাংলা ভাষায় আমরা আমাদের মনের কথা ব্যক্ত করি তা তো তাঁরই অবদান। আজকের কবিতা জাতির পিতার প্রতি আমার শ্রদ্ধাঞ্জলি।

    বঙ্গবন্ধু
    সোমা
    বিন্দু বিন্দু করে যেমনি
    জন্ম নেয় সিন্ধু,
    তেমনি দৃঢ়তা, স্থিরতা চেয়েছেন
    আমাদের বঙ্গবন্ধু।।
    পরাধীনতার অনলে জাগিয়েছেন
    নতুন দেশের স্বপ্ন,
    পিতা রূপে পথ দেখিয়েছেন
    না হতে বিপন্ন।।
    কাণ্ডারি তিনি মহীয়ান তিনি
    মুক্তির মন্দিরে,
    প্রাণ প্রিয় এই বাংলার মুখ
    পেলাম যার তরে।।
    তাই আজ মুক্তির গান
    চল গাই সকলে মিলে,
    জাতির পিতা, জাতির বন্ধুকে
    স্মরি মোরা প্রতি পলে।।

    11
    5 Comments
Skip to toolbar