Profile Photo

SomaOffline

  • Profile picture of Soma

    Soma

    3 years, 10 months ago

    নিজের কাছে
    সোমা

    নিজের আসন গড়ার নেশায়
    মেতেছে সবাই আজ,
    মানুষ হয়ে মানুষেরই সে
    কেড়ে নিচ্ছে লাজ।।
    নেই কোন মায়ার বাঁধন
    নেই কোন হৃদয় টান,
    জীবন মরণ একটাই পণ
    পেতে হবে স্থান।।
    স্থান দখলের লড়াইয়ে
    ঝরে যাচ্ছে প্রাণ ,
    যেভাবেই হউক ছিনতে হবে
    কিনতে হবে সম্মান।।
    তারা আমাদের দেশের মাথা
    তারাই দেশের রক্ষক,
    রক্ষক আর রক্ষক নেই
    হয়ে গেছে ভক্ষক।।
    লাখো প্রাণের বিনিময়ে
    আমাদের এই দেশ ,
    অনাচারে দেশের মান
    হয়ে যাচ্ছে শেষ।।
    দুর্নীতিতে এই দেশ সেরা
    সবার পরিচিত ,
    জ্ঞানী গুনী বুদ্ধিজীবী
    বড়ই মর্মাহত।।
    শহীদের ঋণ ভুলে গিয়ে
    নিজের বড়াই করি ,
    নিজেকে আমরা নিজের কাছে
    পলে পলে ছোট করি।।

    13
    6 Comments
Skip to toolbar