-
চৌধুরী বাড়ির নতুন বউ
সোমাচৌধুরী বাড়ির নতুন বউ
দেখতে যাবে চলো
গিন্নি মায়ের ছেলের বউ নাকি
দেখতে বেজায় ভালো।ওরে ও সুধা! চল চল ভাই
গৌরি কেও ডাক একসাথে যায়
দলে দলে সবাই গেলে পরে
গিন্নি মায়ের মন যাবে ভরে
দুহাত ভরে কত কিছু
দেবেন উপহার
আমরা কী আর এমনিতে পাই
যাবার অধিকার?শুনেছি নতুন বউয়ের হলুদ বরণ গায়ের রঙ
মুখশ্রী লক্ষ্মীর মতো
জমিদার বাড়ির সব বউ যেন
রূপে গুণে একশত।মা ঠাকুরণ, নতুন বউকে দেখতে এলাম
আমরা এসেছি সকলে
গরীব মোরা সামান্য ফুল
এনেছি সবাই মিলে।তোমরা শুধু আশীর্বাদ করো
এই যে আমি চাই
যা এনেছ তা যে অমূল্য
আর কিছু গো নাহি চাই।ছেলে বউ যেন চিরসুখী হয়
আশীর্বাদ করো প্রাণ ভরে
কর্তব্য কর্মে সদা মনপ্রাণ দিয়ে
দান ধর্ম করতে পারে।ছোট বড় সকলের রাখিবে মান
এই দিয়ে যাই শিক্ষা
সুখে দুঃখে তোমরা পাশে থেকো
করে যাই আমি ভিক্ষা।গিন্নি মা নই, আমি যে তোমাদের
দেখি সন্তানের মতো
ভুল ত্রুটি হলে তাই তোমাদের
শাসন করি মায়ের মতো।যদি কখনো জানা অজানায়
দুঃখ দিয়ে থাকি
ক্ষমা করো মোরে এইটুকু চাওয়া
জীবন যতদিন বাকি।ভাল কাজ করিতে নাহি করি দ্বিধা
আমি যে চৌধুরী গিন্নি যশোদা
মোর পুত্র যেমন তোমাদের আদরের ছিল
তেমনি আদরের আছে
নব বধূ ও যেন তেমনি হয়
লক্ষ্মী মন্ত সব কাজে।চারিদিকে শোন দেবী দুর্গার
আগমনী গীত বাজে
আমার ঘরেতে মা দুর্গা
এল নতুন বউয়ের সাজে।10 Comments
Friends
Md.Monyruzzaman Khan
@moniruzzaman-khan
Jannatun Nur
@jannatun-nur
নীলিদ্রিমা তন্বী (রোদেলা )
@marzia-mahabub
মোহাম্মদ শাহজামান শুভ
@mohammad-shahzaman
তুবা
@zariyaat
Anwar Hossain Jeebon Jeebon
@anwar-hossain-jeebon
টুকটুকি মিঠাই
@tuktuky-mithaay
Asif Rahman
@asifaaron62
AdabenTatali
@adabentatali


nice