তুলট | Azmal Hossain | Activity
স্বাধীনতা তুমি .....
“শ্রদ্ধেয় অগ্রজ প্রয়াত কবি-
শামসুর রাহমান লিখেছিলেন-
স্বাধীনতা তুমি-
রবি ঠাকুরের অজর কবিতা, অবিনাশী গান।
স্বাধীনতা তুমি-
কাজী নজরুল ঝাঁকড়া চুলের বাবরি দোলানো
মহান পুরুষ, সৃষ্টিসুখের উল্লাসে কাঁপা-
স্বাধীনতা তুমি-
বাগানের ঘর, কোকিলের গান,
বয়েসী বটের ঝিলিমিলি পাতা,
স্বাধীনতা তুমি-
যেমন ইচ্ছে লেখার আমার কবিতার খাতা।”
কবিতাটি খুবই সুন্দর এবং আমার খুবই প্রিয়।
কবিতাটি ঠিকই আছে কিন্তু স্বাধীনতার মানেটা আজ বদলে গেছে। 
তাই আজ খুব কষ্টের সাথে লিখতে হচ্ছে-
স্বাধীনতা তুমি- ভাড়াটে খুনীদের উল্লাস,
স্বাধীনতা তুমি- রাজপথে লাশ আর লাশ,
স্বাধীনতা তুমি- পাপিয়া আর মজনুদের উত্থান,
স্বাধীনতা তুমি- নারীকে বিবস্ত্র করার এক গণ অভ্যুত্থান।
স্বাধীনতা তুমি- যেমন খুশি তেমন সাজার অধিকার,
স্বাধীনতা তুমি- নারীর সম্ভ্রম লুটার হাতিয়ার,
স্বাধীনতা তুমি- দেশের নেতা দুধে-ভাতে থাক,
স্বাধীনতা তুমি- দেশের জনতা অক্কা পাক।
স্বাধীনতা তুমি- গরীবকে মারার নীতি,
স্বাধীনতা তুমি- পদে পদে শুধু ভয় আর ভীতি
স্বাধীনতা তুমি- মন্ত্রী আর আমলাদের ভীমরতি,
স্বাধীনতা তুমি- দ্রব্যমূল্যের আকাশ ছোঁয়া গতি।
স্বাধীনতা তুমি- শুধুই একটি সরকারি সম্পত্তি,
স্বাধীনতা তুমি- সন্ত্রাস, লুটপাট আর সীমাহীন দূর্নীতি।
স্বাধীনতা তুমি- ধরপাকড় আর পুলিশি হুংকার,
স্বাধীনতা তুমি- আজ দেশদ্রোহীর অলংকার,
স্বাধীনতা তুমি-  মুক্তিযোদ্ধার ভিক্ষার থালা,
স্বাধীনতা তুমি-  আজ রাজাকারের গলার মালা।
কিন্তু আমরা তো এই স্বাধীনতা চাইনি
আমরা শামসুর রাহমানের সেই স্বাধীনতা চেয়েছিলাম-
যেখানে থাকবেনা কোন ভয়, কোন ভীতি
যেখানে থাকবে না কোন সন্ত্রাস, কোন দূর্নীতি।
যেখানে ফসলের মাঠে কৃষক প্রাণভরে হাসবে,
আপন মনে কোকিল গান গাইবে,
যেখানে সাধারণ মানুষ দু’বেলা দুমুঠো খেয়ে-
নির্ভয়ে বাঁচতে পারবে।
আমরা কি কোনদিন পাবো সেই স্বাধীনতা???
(উৎসর্গ: স্বাধীনতা দিবস উপলক্ষে শ্রদ্ধেয় প্রয়াত কবি শামসুর রাহমান স্যারকে)।
আজমল হোসাইন
স্বাধীনতা তুমি …..
“শ্রদ্ধেয় অগ্রজ প্রয়াত কবি-
শামসুর রাহমান লিখেছিলেন-
স্বাধীনতা তুমি-
রবি ঠাকুরের অজর কবিতা, অবিনাশী গান।
স্বাধীনতা তুমি-
কাজী নজরুল ঝাঁকড়া চুলের বাবরি দোলানো
মহান পুরুষ, সৃষ্টিসুখের উল্লাসে কাঁপা-
স্বাধীনতা তুমি-
বাগানের ঘর, কোকিলের গান,
বয়েসী বটের ঝিলিমিলি পাতা,
স্বাধীনতা তুমি-
যেমন ইচ্ছ…Read More
নারী
(উৎসর্গ: আমার ‘মা’ কে সহ পৃথিবীর সকল নারীদের।)
হে নারী,
তুমি বিধাতার এক অপরূপ সৃষ্টি।
তুমি, তোমরা না থাকলে এই পৃথিবী-
কখনোই এত সুন্দর হতো না।
তুমি কখনো মা, কখনো বোন,
কখনো প্রেমিকা, কখনো সহধর্মিনী 
কখনো সহযাত্রী, আবার কখনো বা সহযোদ্ধা।
হে নারী,
তুমি কখনো কঠিন, আবার কখনো কোমল
কখনো উদ্দাম, আবার কখনো শান্ত;
কখনো ধৈর্যময়ী মহিয়সী,
আবার কখনো জ্বলন্ত অঙ্গার।
হে নারী,
তোমার সব রূপেই তুমি অনন্যা,
তুমি এক চিরবিস্ময়, চিরসুন্দর, চিরকল্যানময়ী।
তাই নজরুলের কন্ঠে কন্ঠ মিলিয়ে বলতে চাই,
এ বিশ্বে যা কিছু মহান সৃষ্টি, চিরকল্যাণকর,
অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।
হে নারী,
তুমি  যে রূপেই আসোনা কেন,
আমি তোমার সব রূপকেই-
সম্মান করি, ভালোবাসি।
বি: দ্র: নারীদের সম্মান করুন, ভালোবাসুন। নারীর উপর কোন সংহিস ঘটনা আর দেখতে, শুনতে, পড়তে বা লিখতে চাইনা। নারী দিবসে এটাই হোক সকল পুরুষের অঙ্গীকার।
 আজমল হোসাইন
নারী
(উৎসর্গ: আমার ‘মা’ কে সহ পৃথিবীর সকল নারীদের।)
হে নারী,
তুমি বিধাতার এক অপরূপ সৃষ্টি।
তুমি, তোমরা না থাকলে এই পৃথিবী-
কখনোই এত সুন্দর হতো না।
তুমি কখনো মা, কখনো বোন,
কখনো প্রেমিকা, কখনো সহধর্মিনী
কখনো সহযাত্রী, আবার কখনো বা সহযোদ্ধা।
হে নারী,
তুমি কখনো কঠিন, আবার…Read More