-
স্বাধীনতা তুমি …..
****************************
“শ্রদ্ধেয় অগ্রজ প্রয়াত কবি-
শামসুর রাহমান লিখেছিলেন-
স্বাধীনতা তুমি-
রবি ঠাকুরের অজর কবিতা, অবিনাশী গান।
স্বাধীনতা তুমি-
কাজী নজরুল ঝাঁকড়া চুলের বাবরি দোলানো
মহান পুরুষ, সৃষ্টিসুখের উল্লাসে কাঁপা-
স্বাধীনতা তুমি-
বাগানের ঘর, কোকিলের গান,
বয়েসী বটের ঝিলিমিলি পাতা,
স্বাধীনতা তুমি-
যেমন ইচ্ছে লেখার আমার কবিতার খাতা।”
————————————————————-
কবিতাটি খুবই সুন্দর এবং আমার খুবই প্রিয়।
কবিতাটি ঠিকই আছে কিন্তু স্বাধীনতার মানেটা আজ বদলে গেছে।——————————————————————–
তাই আজ খুব কষ্টের সাথে লিখতে হচ্ছে-
স্বাধীনতা তুমি- ভাড়াটে খুনীদের উল্লাস,
স্বাধীনতা তুমি- রাজপথে লাশ আর লাশ,
স্বাধীনতা তুমি- পাপিয়া আর মজনুদের উত্থান,
স্বাধীনতা তুমি- নারীকে বিবস্ত্র করার এক গণ অভ্যুত্থান।
স্বাধীনতা তুমি- যেমন খুশি তেমন সাজার অধিকার,
স্বাধীনতা তুমি- নারীর সম্ভ্রম লুটার হাতিয়ার,
স্বাধীনতা তুমি- দেশের নেতা দুধে-ভাতে থাক,
স্বাধীনতা তুমি- দেশের জনতা অক্কা পাক।
স্বাধীনতা তুমি- গরীবকে মারার নীতি,
স্বাধীনতা তুমি- পদে পদে শুধু ভয় আর ভীতি
স্বাধীনতা তুমি- মন্ত্রী আর আমলাদের ভীমরতি,
স্বাধীনতা তুমি- দ্রব্যমূল্যের আকাশ ছোঁয়া গতি।
স্বাধীনতা তুমি- শুধুই একটি সরকারি সম্পত্তি,
স্বাধীনতা তুমি- সন্ত্রাস, লুটপাট আর সীমাহীন দূর্নীতি।
স্বাধীনতা তুমি- ধরপাকড় আর পুলিশি হুংকার,
স্বাধীনতা তুমি- আজ দেশদ্রোহীর অলংকার,
স্বাধীনতা তুমি- মুক্তিযোদ্ধার ভিক্ষার থালা,
স্বাধীনতা তুমি- আজ রাজাকারের গলার মালা।
কিন্তু আমরা তো এই স্বাধীনতা চাইনি
আমরা শামসুর রাহমানের সেই স্বাধীনতা চেয়েছিলাম-
যেখানে থাকবেনা কোন ভয়, কোন ভীতি
যেখানে থাকবে না কোন সন্ত্রাস, কোন দূর্নীতি।
যেখানে ফসলের মাঠে কৃষক প্রাণভরে হাসবে,
আপন মনে কোকিল গান গাইবে,
যেখানে সাধারণ মানুষ দু’বেলা দুমুঠো খেয়ে-
নির্ভয়ে বাঁচতে পারবে।
আমরা কি কোনদিন পাবো সেই স্বাধীনতা???
—————————————————————————————
(উৎসর্গ: স্বাধীনতা দিবস উপলক্ষে শ্রদ্ধেয় প্রয়াত কবি শামসুর রাহমান স্যারকে)।
আজমল হোসাইন2 Comments
Friends
মোঃ বায়েজীদ
@bayejid
আশ্রাফুজ জামান তানবীন
@ashrafujjaman001
__ariyan__
@ariyan
Umme Tabassum Taiyeba
@umme-tabassum-taiyeba
Rejwana Khan
@rejwana-khan
মোহাম্মদ শাহজামান শুভ
@mohammad-shahzaman
Fahim Hasan
@fahim-hasan
ভাস্কর
@vaskarchou
Prithula Zaman
@prithula


সুন্দর কবিতা। স্বাধীনতাকে পুনর্মূল্যায়ন করার জন্য ধন্যবাদ। আরো সাধুবাদ জানাই শামসুর রাহমানকে মনে করার জন্য।