Profile Photo

Azmal HossainOffline

  • somratt007
  • Profile picture of Azmal Hossain

    Azmal Hossain

    • 5 years, 7 months ago

    নারী
    (উৎসর্গ: আমার ‘মা’ কে সহ পৃথিবীর সকল নারীদের।)
    ———————————————————————
    হে নারী,
    তুমি বিধাতার এক অপরূপ সৃষ্টি।
    তুমি, তোমরা না থাকলে এই পৃথিবী-
    কখনোই এত সুন্দর হতো না।
    তুমি কখনো মা, কখনো বোন,
    কখনো প্রেমিকা, কখনো সহধর্মিনী
    কখনো সহযাত্রী, আবার কখনো বা সহযোদ্ধা।
    হে নারী,
    তুমি কখনো কঠিন, আবার কখনো কোমল
    কখনো উদ্দাম, আবার কখনো শান্ত;
    কখনো ধৈর্যময়ী মহিয়সী,
    আবার কখনো জ্বলন্ত অঙ্গার।
    হে নারী,
    তোমার সব রূপেই তুমি অনন্যা,
    তুমি এক চিরবিস্ময়, চিরসুন্দর, চিরকল্যানময়ী।
    তাই নজরুলের কন্ঠে কন্ঠ মিলিয়ে বলতে চাই,
    এ বিশ্বে যা কিছু মহান সৃষ্টি, চিরকল্যাণকর,
    অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।
    হে নারী,
    তুমি যে রূপেই আসোনা কেন,
    আমি তোমার সব রূপকেই-
    সম্মান করি, ভালোবাসি।
    ——————————————————————–
    বি: দ্র: নারীদের সম্মান করুন, ভালোবাসুন। নারীর উপর কোন সংহিস ঘটনা আর দেখতে, শুনতে, পড়তে বা লিখতে চাইনা। নারী দিবসে এটাই হোক সকল পুরুষের অঙ্গীকার।
    ——————————————————————–
    আজমল হোসাইন

    5
    4 Comments
    • কন্যা, জায়া, জননী– নারীর তিন রূপ। তিন রূপে নারী অপরূপা।এই বিষ্যটা কাবিতায় সুন্দর ভাবে এসেছে। ধন্যবাদ কবি।

    • নারীদের প্রতি বিশেষ সম্মান প্রদর্শন করতে কখোনোই আমার ভালো লাগেনা। কেননা আমি তাদের নারী নয় মানুষ হিসেবে দেখি।

    • কবিতাটি পড়ার জন্য এবং মূল্যবান মতামত প্রদানের জন্য সকল বন্ধুদের ধন্যবাদ।

Skip to toolbar