Profile Photo

স্মৃতি রানী রত্নাOffline

  • srratna1990
  • আবার ফিরে পেতে চাই।।
    *****–স্মৃতি রানী রত্না

    আমি আবার একটা নতুন দেশ চাই!
    যেখানে থাকবেনা কোন ভেদাভেদ,
    ধনী-গরিব,উঁচু-নিচু সকলেই সমান।

    যেখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান
    অবাধ চলা, ভালোবাসার বন্ধন
    সর্বদা থাকবে অবিচল, বহমান।।

    আমি আবার একটা নতুন স্বাধীনতা চাই!
    যেখানে থাকবে নতুন করে বাঁচার ইচ্ছা
    থরে থরে সাজানো জীবনের অভিপ্রায়।

    থাকবেনা যেথায় আপন হারানোর ভয়,
    আমরা রুক্ষবো হায়েনা, খুলবো অবরুদ্ধ দার
    বলিদেব নিজের প্রাণটুকু সেচ্ছায়।।

    আমি আবার একটি শেখ মুজিবকে চাই
    যার হৃদয়ের প্রতিটি কোনায় লুকানো রবে
    বাঙালীর জন্য শত ভালোবাসার সমাহার।

    যে আবার নিজের তাজা রক্ত দিয়ে লড়বে
    আপন প্রানের বিনিময়ে দিবে মুক্তি
    সে খোকা,সে বন্ধু, বাঙালীর শ্রেষ্ঠ পুরস্কার।।

    আমি আবার একটা নতুন মাতৃভূমি চাই
    যে মায়ের হৃদয় সর্বদা সন্তানের জন্য কাঁদে,
    যে মুখচেয়ে সন্তান আশায় পাতে বুক।

    যেখানে রাজাকার পাবেনা কোন ঠাঁই
    অটুট বন্ধনে জরানো হৃদয়ের ভালোবাসা
    যে ভুমির গন্ধে এ প্রানে আসে শত সুখ।।

    আমি বাবার সেই পুরনো ভালবাসা চাই
    যেখানে ছিলনা কোন দানের প্রতিদান
    ছিল আদর্শ,উদারতা স্নেহ,ভালোবাসার টান।

    যার উপদেশ, জীবনের প্রতিটা পথের পাথেয়
    যে স্মৃতি নতুন করে আবার আমাকে কাঁদায়
    যার স্মরনে সতেজ হয়ে ওঠে নিস্তব্ধ প্রাণ।।

    আমি আবার একটা সুবিশাল নীলাকাশ চাই
    যেখানে থাকবে সর্বদা রবির আলোর ছটা
    মেঘবালিকার শুভ্র ডানা রংধনুর সাত রঙে।

    যার বুক থেকে ঝরে পরে অবিশ্বাসের
    হাজার কালো মেঘ মায়াবি বৃষ্টি হয়ে
    সপ্নবিলাসী মন ভিজাবো আমি তারি সনে।।

    আমি আবার একটা নতুন তুমি কে চাই
    আবেগ জরানো কামনার ইন্দ্রজাল ছিরে,
    নিভৃত মৌনতার উত্তরি তলের শুভ্রচেতনা।

    চিত্ত মোর বিস্তৃত হবে তারি অবগাহনে
    তারপরে দুজনার মন মিলনের সেতারটা
    অসীম খেলায় মিশেযাবে সপ্নের সীমানা।।

    11
    8 Comments

স্মৃতি রানী রত্না

Teacher and writer

নামের ‍উপরে ক্লিক করুন Facebook: স্মৃতি রানী রত্না

নামের ‍উপরে ক্লিক করুন Email: SERETY RANY RATNA

ঠিকানায় ‍উপরে ক্লিক করুন All time address: CH94+WXC, বাউফল

Skip to toolbar