Profile Photo

Khondkar Mostaque AhmedOffline

  • Mostaque
  • “​অধর্ম বিপণন”
    ——মোস্তাক আহমেদ।
    ================================

    ​তুমি ওখানে মসজিদ গুঁড়িয়ে দিচ্ছো উল্লাসে,
    আর এখানে বুকে জ্বেলে দিচ্ছো প্রতিহিংসার আগুন। এখানে ওরা মসজিদ ভেঙে, দেবতার সর্বোচ্চ মূর্তি বানিয়ে ঈশ্বরের উচ্চতা মাপছে!

    ​আফসোস, হিন্দু বা মুসলিমের আগে এরা মানুষ !
    তবুও ধর্মীয় পরিচয় নিয়ে সকালে খবরের কাগজ খুলি, আর রাতে আতঙ্কে চ…Read More


  • “প্রতিবন্ধী”
    ——মোস্তাক আহমেদ।
    ================================

    ওদের ​কারো পা নেই, কারো হাত নেই, কেউবা ইশারায় পৃথিবীটাকে মাপছে। কারো মুখ দিয়ে অনিয়ন্ত্রিত লালা ঝরে পড়ছে! কেউবা আবার এ পৃথিবীতে দাঁড়িয়ে থেকেও নিজেকে দেখেনি এখনো! কেউ কেউ আকাশের দিকে তাকিয়ে অকারণেই হেসে চলেছে!…….
    —কী? এদের জন্য করুনা হয়?

    —আচ্ছা,…Read More

    4
    3 Comments

  • “স্বাগতম”
    —–মোস্তাক আহমেদ।
    =================================

    স্বাগতম সেই জনপদে,
    যেখানে মানচিত্রের শিরা-উপশিরায় বয়ে চলে
    আদিম লালসার বিষ।
    এখানে মাটির সোঁদা গন্ধে এখনো মিশে আছে
    নারীর আর্তনাদ, আর বাতাসের ফিসফাসে জমে আছে লুটে যাওয়া সম্ভ্রমের হাহাকার।

    ​এখানে সূর্য ওঠে দীর্ঘসূত্রিতা নিয়ে,
    আর রাত নামে আতঙ্কের চাদর মু…Read More

    4
    1 Comment
    • “ধর্ষণের দেশে আপনাদের স্বাগতম”—এই শ্লেষাত্মক বাক্যটি আসলে আমাদের তথাকথিত সভ্যতার গালে এক বিরাট চপেটাঘাত।

  • অধরা-

    মোস্তাক আহমেদ

    ===============================
    অধরা,তুমি সীমানা পেরিয়ে ধরা দিলেই
    কিছু আঁকড়ে-ধরা-বেঁচে-থাকা’র অপমৃত্যু ঘটবে নিশ্চিত! সুতরাং তুমি নেপথ্যেই থাকো, মৃত্যু বেঁচে থাকুক আরো কিছুকাল!

    অধরা, তোমাকে না ধরতে পেরে আমি আজ অন্য অনেক কিছুই ধরতে শিখে গেছি! মাকড় মন তোমার, তবুও আমি পলাতক মীন হয়ে একুরিয়ামে!

    যুদ্ধের তীর আঁটো ঠোঁট…Read More

    2
    2 Comments
    • অধরাকে ধরতে চেয়ো না।্সে হারয়ে যাবে। অভিনন্দন।

    • “অধরা, তোমাকে না ধরতে পেরে আমি আজ অন্য অনেক কিছুই ধরতে শিখে গেছি! মাকড় মন তোমার, তবুও আমি পলাতক মীন হয়ে একুরিয়ামে!” অনবদ্য লেখা। খুব ভালো লাগল। অনেক সুন্দর লেখেন আপনি তবে খুব কমই পড়তে পাই। শুভেচ্ছা নেবেন।

  • Profile picture

    ফড়িং টীথোনাস
    —-মোস্তাক আহমেদ

    বেঁচতে বেঁচতে নিজেকে তুমি কবেই হয়ে গেছ লোলুপ পণ্য…….
    দেখতে দেখতে আমরা আর দেখিইনা যে! কী ভীষণ জঘন্য……….
    জানি, সুখ কারবারি নিজেই ফিরে পায়না মাটির উমদা গন্ধ……….
    একটি নীল-পদ্মের কাছে হৃত অনামিত সব ব্যথার আনন্দ……
    মনরে বলি: ওরে ও তুই, এবার মরেই বাঁচ,
    ভেংগে চুড়ে কখন যে হই ফড়িং টীথোনাস!

    3
    1 Comment
  • Profile picture of Khondkar Mostaque Ahmed

    Khondkar Mostaque Ahmed changed their profile picture

    2
    1 Comment
  • ফড়িং টীথোনাস
    —-মোস্তাক আহমেদ

    বেঁচতে বেঁচতে নিজেকে তুমি কবেই হয়ে গেছ লোলুপ পণ্য…….
    দেখতে দেখতে আমরা আর দেখিইনা যে! কী ভীষণ জঘন্য……….
    জানি, সুখ কারবারি নিজেই ফিরে পায়না মাটির উমদা গন্ধ……….
    একটি নীল-পদ্মের কাছে হৃত অনামিত সব ব্যথার আনন্দ……
    মনরে বলি: ওরে ও তুই, এবার মরেই বাঁচ,
    ভেংগে চুড়ে কখন যে হই ফড়িং টীথোনাস!

    1 Share
    3
    2 Comments
Skip to toolbar