-
সঞ্চারীনি
– সুমাইয়া বর্ষা
__________________
সঞ্চারীনি,
অনেক নির্ঘুম রাত-
করেছো পার জানি।
জানালা দিয়ে সোডিয়াম লাইটের দিকে চেয়ে,
অথবা গভীর রাতে-
বালিশ ভিজিয়ে।অনেকগুলো স্বপ্ন তোমায়-
ধরেছিলো ঘিরে,
তোমার অজান্তেই আবার-
তারা গিয়েছিলো ফিরে।
অনেকগুলো নতুন দিন-
এসেছিলো তোমার জানালায়,
ফিরে গিয়েছিলো অনেক জোছনা-
তোমার অবহেলায়।মেঘে মেঘে কেটে কেটে গেছে
অনেকগুলো বেলা,
নক্ষত্ররা ভুলে গেছে
তাদের নিয়মমাফিক খেলা।
ফুরিয়েছে অনেকগুলো গল্প রূপকথার
তবুও শেষ হয়নি তোমার-
বৃথা অপেক্ষার।6 Comments
Friends
আজহারুল ইসলাম তালহা
@ajharul
Shohag arnob
@shohagarnobgmail-com
Durjoy Paul
@durjoypaul
Fahmida-Nazneen
@fahmida-nazneen
Sihad
@sihad
Irtija-Arts
@irtija-arts
মনীষা সরকার
@manisha-sarker
tanvirahmed
@tanvirahmed
Wahid Ohi
@wahidohi

ভালো লেগেছে। শুভকামনা, আপনার জন্য!