Profile Photo

আজহারুল ইসলাম তালহাOffline

  • Ajharul

আজহারুল ইসলাম তালহা

আজহারুল ইসলাম তালহা একজন উদীয়মান কবি। তিনি কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার কাজলা সিংগুয়ার পাড় গ্রামে ২৩ শে ডিসেম্বর ২০০৭ সালে জন্ম গ্রহণ করেন। স্কুল জীবনেই তার কবিতা লেখার হাতেখড়ি । শৈশবকাল থেকেই কবিতার প্রতি গভীর অনুরাগ তাঁকে শব্দের জগতে টেনে আনে। অনুভূতি, কল্পনা ও বাস্তবতার মেলবন্ধন ঘটিয়ে কবিতা লেখাই তাঁর আত্মপ্রকাশের প্রধান মাধ্যম। মাত্র ষোলো বছর বয়সে তার প্রথম কবিতা "আমি বাঙালির কথা বলছি" রচনা করেন । তার প্রথম প্রকাশিত কবিতা "ঘরের মাঝে বন্দী" ২০২৪ সালে তিনি এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। পড়াশোনার পাশাপাশি কবিতাই হয়ে ওঠে তাঁর নীরব সঙ্গী ও আত্মার আশ্রয়। তাঁর লেখায় প্রেমের কোমলতা, রূপকের গভীরতা এবং দেশের প্রতি মমত্ববোধ স্পষ্টভাবে ফুটে ওঠে। আজহারুল ইসলাম তালহার কবিতা মূলত হৃদয়ের কথা বলে—নিঃশব্দ ভালোবাসা, অপূর্ণতা, স্বপ্ন ও জীবনের সূক্ষ্ম অনুভূতিগুলো তাঁর লেখায় সাবলীলভাবে প্রকাশ পায়। তিনি বিশ্বাস করেন, কবিতা শুধু শব্দের বিন্যাস নয়; কবিতা হলো আত্মার ভাষা।

Skip to toolbar