Profile Photo

Sumon HawladerOffline

  • Sumon@toulot
  • Profile picture of Sumon Hawlader

    Sumon Hawlader

    3 years, 10 months ago

    ঝকমারি
    ————-
    প্রিয়তম,
    বড় অদ্ভুত তব আজতক চাওয়াগুলো,
    আরো বেশি অদ্ভুত,
    গাওয়া যত গান আর আজতক পাওয়াগুলো,
    সংসার চাইলে,
    চাইলে নিজের স্বাধীনতা আর অভাবমুক্ত সময়,
    এ আমার কাছে এটা ওটা আরও নানা কত কী না চাইলে,
    কতক পেরেছি দিতে,মেলা কিছু আমা থেকে পেলে না,
    সবকিছু জেনে বুঝে আহাজারি বুকে,
    হায় প্রিয়তম,
    এতকিছু চাইলে,
    এই সব কিছুর ভীড়ে শুধু আমাকেই চাইলে না।
    কী অদ্ভুত তোমার চাওয়া!
    কিছু পেলে, কিছু পেলে না,
    ছোট বড় কত কী ই না চাইলে,
    হায়! শুধু আমাকেই চাইলে না।
    —মুস্তফা সুমন—

    6
    2 Comments
Skip to toolbar