-
আগে কি সুন্দর দিন কাটাইতাম (৯৬)
টিনের চালে বৃষ্টি ও কবিতা লিখন !
আগে প্রচুর বৃষ্টিপাত হত। প্রকৃতিগতভাবেই এই বৃষ্টিধারা নেমে আসতো। প্রকৃতিক সৌন্দর্য্য এই বারিধারাকে আকাশ হতে ভূমিতে নেমে আসার জন্য আমন্ত্রণ জানাতো অনবরত। এই বৃষ্টি টিনের চালে পড়লে তা রীতিমত গান হয়ে আমাদের হৃদয়ের মনিকোঠায় ধরা দিতো। মনে হতো, কে যেন সুরের লাহরী ছড়িয়ে যাচ্ছে সারা দিনময়। এই সুরের ছন্দের সাথে তাল মিলিয়ে দুই একটা কবিতাও লিখে ফেলতাম আনমনে আর ছাপাতে দিতাম মিশনের ম্যাগাজিনে। সেই ছন্দময় দিনগুলোর কথা এখনও ভুলতে পারি না আমি।
এখন সেই প্রাকৃতিক সৌন্দর্য্য আর নেই। অনেক জায়গায় গাছ-গাছরা কেটে ফেলার কারণে মরুভূমি হয়ে গেছে। সুতরাং আগের বৃষ্টি এখন আর নেই।3 Comments
Friends
ভাস্কর
@vaskarchou
Prithula Zaman
@prithula
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta
চাঁদ সদাগর
@chand_sodagor
তুলট ডেস্ক
@toulot



বৃষ্টির গান শুনতে শুনতে আমরা বেড়ে উঠি। অভিনন্দন সুন্দর ভাবনার জন্য।