-
করোনা মোকাবেলায় মানুষের মনোবল
করোনা ভাইরাসে (কোভিড-১৯) এখন বাংলাদেশে গড়ে প্রতিদিন প্রায় ২৫০ জন মানুষ মৃত্যুবরণ করছেন। শনাক্তের হারও প্রায় ৩০%। শুধু বাংলাদেশে নয়, পৃথিবীর সর্বত্রই করোনা মহামারি ধ্বংসলীলা করে যাচ্ছে। এই করোনাকে মোকাবেলার জন্য আমাদের ইম্পাত কঠিন মনোবল দরকার। করোনায় আক্রান্ত সব মানুষই কিন্তু মৃত্যুবরণ করেন না। লক্ষ্য করলে দেখবেন, আপনার আশে-পাশে করোনা বিজয়ী অনেক মানুষ আছে। আপনি নিজেকে সব সময় করোনা বিজয়ীদের দলের লোক হিসেবে ভাবতে চেষ্টা করবেন। আপনি মনে করবেন, আপনার করোনা হলেও আপনি ভালো হয়ে যাবেন। এতে আপনার মনোবল সুদৃঢ় হবে। ‘করোনা হলে মরে যাবেন’ এই ধারনা নিজেও পোষণ করবেন না বা এ ধরনের কথা কখনো বলবেন না বা মুখে আনবেন না। এই খারাপ ধারণা পোষণ করা মানুষ জীবন থাকতেও মরে যায়, আর যদি কোনভাবে করোনায় আক্রান্ত হয় তবে ভয়ে হার্ট এ্যাটাক করে মারা যায়। সুতরাং ভয় না পেয়ে মনোবল সুদৃঢ় করুন। দেখবেন, করোনা আপনাকে কিছুই করতে পারবে না। আমি একজন করোনা বিজয়ী হিসেবে কথাগুলো বললাম।3 Comments
Friends
ভাস্কর
@vaskarchou
Prithula Zaman
@prithula
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta
চাঁদ সদাগর
@chand_sodagor
তুলট ডেস্ক
@toulot


ভয় পেয়ো না, বন্ধু। সতর্ক থাকো। অভিনন্দন।