-
বিজয় ধ্বজা
******** সোমা মালাকার তন্দ্রা*******পাইনি আমরা স্বাধীন দেশ,
ছিলনা স্বাধীনতা।
ছিলো না আমাদের ভূখণ্ডটি আর
মুক্ত জনতা।
কোথা থেকে এলো ষড়যন্ত্র দানব?
দেশ ছেড়ে পালিয়ে গেল সকল সরল মানব।
কেড়ে নিল আশা-ভরসা, নিল মুক্তমন।
কেড়ে নিল সমাজ-সংস্কৃতি, তাজা ত্রিশ লক্ষাধিক প্রাণ।
মা বোনের সংরক্ষিত সম্ভ্রম করেছে লুটপাট,
ছিনিয়ে নিল শান্তি আহা! ছড়িয়ে দিলো অশান্তির ঝুটঝাট।
অপেক্ষা করেছি হাজার বছর-
স্বাধীনতা ছাড়া কোন দিকে ছিল না নজর।
হঠাৎ করে মাথা চাড়া দিল
লাল টকটকে সূর্যটি।
ঢেলে দিল আলোকরশ্মি,
পুরে পুরে ছাই করল সব ভষ্মি।
অবশেষে পেয়েছি আমরা স্বাধীন সোনার দেশ।
হায়েনার দল পালিয়ে গেল, দেশটি হল বেশ।
পেলাম আমরা স্বাধীন দেশের স্বাধীনতার মজা।
বিজয় উল্লাসে উড়ায়ে বেড়াচ্ছি বিজয়েরই ধ্বজা।9 Comments
Friends
Foyzur Khan
@foyzur-khan
Md. Ashraful Islam
@ashrafulku-bd
মীর অনাবিল
@miranabil
Shohag arnob
@shohagarnobgmail-com
মোঃ আবু মুনিফ আল মুকিম।
@munifalmukimrocky
mahamuda khaun
@mahamuda
Yusuf Abdullah Harun
@eazylearning
অরিন্দম সাইফুল্লাহ
@arindam-saifullah
আকতারুজ্জামান মোহাম্মদ মোহসীন
@akteruzzaman


অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা। তার মান আর কতটাই রাখতে পারি!