Profile Photo

তানভীর তীব্রOffline

  • Tanvir3
  • Profile picture of তানভীর তীব্র

    তানভীর তীব্র

    4 years, 11 months ago

    “সময়”

    সময় তুমি বড়ই অদ্ভুত
    অদৃশ্য মহাশক্তি,
    সাফল্য অর্জনে প্রকৃতির সন্তানেরা
    করে থাকে তোমার ভক্তি;
    তোমায় না ভজলে
    তাদের জীবন হবে বৃথা,
    এ কথাটি অনেক শুনেছি
    অজস্র পুঁথি গাঁথা;
    তোমার স্রোতে গা ভাসিয়ে
    পৌঁছে থাকি গন্তব্যে,
    উল্টো স্রোতে যুদ্ধ করে
    বেঁচে থাকি নানা মন্তব্যে;
    কখনো বিখ্যাত, কখনো বা কুখ্যাত
    সবে মিলে ইতিহাস,
    খ্যাত এর পূর্বে ভিন্ন উপসর্গে
    অযথা পরিমাপ চাষ;
    একই ঋতু ঘুরে ফিরে আসে
    ভিন্ন থাকে মুহুর্তগুলো,
    অনুভূতিগুলো পিছনে টানে
    ভবিষ্যতে ক্রিয়া অসম্ভব হলো;
    সময় চলে আপন নীতিতে
    সভ্যতার বুকে ফেলে নিঃশ্বাস,
    অনেক রকম জাতি ও তাদের ঘটনা
    হয়ে দাড়ায় ইতিহাস;
    সময় তুমি রহস্য
    মাথা ঘামান মহাজ্ঞানী-মহাজন,
    সময় তুমি রসিকও বটে
    সৃষ্টি করো কবিমন;
    তোমায় নিয়ে গবেষণা, কবিতা
    হাজারো ঘটনা ও অনুভূতি,
    আড়ালে তুমি করছো খেলা
    আমরা খেলনাপাতি;
    সময় যাত্রা করবে বলে
    মানবজাতির ইচ্ছা,
    সম্ভব কি হবে? নাকি
    থেকে যাবে কেচ্ছা;
    মহাবিশ্বের সবখানে
    বিরাজ করছো তুমি,
    তোমার রূপের ভাবনা ভেবে
    হয়রান হচ্ছি আমি;

    —-তানভীর তীব্র

    6
    4 Comments
Skip to toolbar