Profile Photo

তানভীর তীব্রOffline

  • Tanvir3
  • Profile picture of তানভীর তীব্র

    তানভীর তীব্র

    4 years, 11 months ago

    “নাটকে অভিনয়”

    নাটক সবই নাটক
    দুনিয়াদারিই নাটক,
    বিখ্যাত-কুখ্যাত চরিত্র,
    করছে আমাদের আটক:
    ভালো কাজের ক্রেডিট তার,
    মন্দ কাজে দোষ আমার,
    সৎকর্মে সুখ আমার,
    স্রষ্টার মতলব বোঝা ভার;
    সৃষ্টি লগ্নেই সব জানতে
    তবুও আদম করলে সৃষ্টি,
    অহংকারের প্ররোচনায় পড়ে,
    আযাযিল হারাল দৃষ্টি;
    জবরদস্ত আশেক অভিশপ্ত হলো
    কৃতকর্মের ফল,
    কে দিল তাকে কুপরামর্শ
    সে কথাটা বল?
    এখন ইবলিশ নামে,
    শয়তান টানে বামে,
    যদি রমজানে সে আটকই রবে,
    বিশ্বাসীরা কেন পাপ করবে?
    অটলের খেলা তুমি
    কেমনে খেলছো গুরু,
    মানুষ সৃষ্টির মূলেই তবে
    এই খেলা শুরু;
    কর্মের ফল কি ভাগ্য হয়,
    নাকি ভাগ্যের লিখনে কর্ম করি?
    এই ভেদ আজ না বুঝে
    শুধুই আহাজারি,
    দেহধাম ধারন করেছে যে
    কেমন রুপ তার?
    সে জ্ঞান অর্জন করা
    সহজ হলো না আমার;
    দেহধামের চরিত্রেই কি
    অভিনয় করে যাচ্ছি?
    অপারে না জানি কি কি হবে,
    সে ভাবনাই ভাবছি;

    —-তানভীর তীব্র

    7
    4 Comments
Skip to toolbar