-
“বন্ধু আমার”
বন্ধু,
এটি কোন শব্দ নয়
যেনো সুরভিত ফুলের সুবাস,
সবাই তাকে পছন্দ করে
শুধু করে না উপহাস;
বন্ধু,
এটা শুধু সম্পর্ক নয়
এক অদৃশ্য অনুভূতি,
অমূল্য রতন সে
যেথা বৃথা হীরামতি;
বন্ধু,
সে তো স্বচ্ছ জলাশয়ে
রাজহংসের উপমা,
ভালবাসার বন্ধন সে
হয় না তার তুলনা;
বন্ধু,
জীবনরেখা নিশ্চহ্ন হতে থাকবে
ধরে রাখব তোদের স্মৃতি,
হয়ত লিখনিও আমার বৃথা হবে
শোনাতে পারবো না আবৃত্তি;
বন্ধু,
যেথায় থাকিস, ভালো থাকিস
আমার, সময়ের শ্রেষ্ঠ সঙ্গী,
ছিলাম,আছি,থাকবো একসাথে
ধরে রাখিস এ দৃষ্টিভঙ্গি;—–তানভীর তীব্র
7 Comments
Friends
Sorufa Soru
@shopner-balika
Apurba Saha
@apurba-saha
Sam E Jahan Upoma
@samejahanpoma
আশ্রাফুজ জামান তানবীন
@ashrafujjaman001
Shohag arnob
@shohagarnobgmail-com
অরিন্দম সাইফুল্লাহ
@arindam-saifullah
নিশাত আনজুম
@nishathunzom
মীর অনাবিল
@miranabil
মেহাস হালদার
@mehedi-mihi


অসাধারণ