Profile Photo

Tanym BarakahOffline

  • Tanym-Barakah
  • Profile picture of Tanym Barakah

    Tanym Barakah

    • 3 years, 8 months ago

    অনুপ্রাণনা -৩ (শেষ পর্ব)

    আমি আসলে অদ্ভুত একটা বিষয় নিয়ে চিন্তা করি । আমি আগেই বলে ব্যাপারটা hypothetical, একান্তই আমার নিজের নিছক কল্পনা । আমি পৃথিবীর প্রতিটা মানুষের মধ্যে আমাকে দেখার চেষ্টা করি। এই যেমন ধরেন সেলিম, আমাদের ক্যাপ্টেন শফিক, ওই ফার্মেসীর লোকটা আবার ওই চয়ের দোকানদার । একই মানুষ যেন ভিন্ন ভিন্ন রুপে ভিন্ন ভিন্ন পরিস্থিতে । তবে এই ধারনাটার পেছনে আমি কোন যুক্তি দাড় করাতে পারিনা কারন অরিনের বরের মধ্যে আমি আমাকে দেখতে পাইনা, ও শালা একটা NPC (Non-player character) ওইযে, গেইমের মধ্যে থাকেনা কিছু ক্যারেক্টর, আগে থেকেই প্রোগ্রাম করা। প্রোগ্রাম অনুযায়ী একই কাজ করতে থাকে, প্রোগ্রামের বাইরে এরা কিছু করতে পারেনা এবং করা যেতে পারে তাও চিন্তা করতে পারেনা। অনেকটা ওইরকম। মানে একরকম বলতে পারেন আল্লাহ্ চিন্তা করার মতো বিশেষ ক্ষমতাটা সবাইকে দেননি আর যাদেরকে তিনি এই ক্ষমতাটা দিয়েছেন এই NPC (Non-player character) গুলো তাদের দ্বারা প্রভাবিত হয়, এই চিন্তা করার ক্ষমতাওয়ালা মানুষ গুলো ওই চিন্তাশক্তিহীন মানুষ গুলোর জীবনধারাকে ম্যানুপুলেট করতে পারে বিভিন্ন ভাবে । এদের কোন ইন্ডিভিজুয়্যালিটি নেই, এরা একটা ভীড় আকারে থাকে । অরিন কিন্তু NPC (Non-player character) না তবে তার সোর্স কোড ইনফেক্টেড কখন যে ওর অজান্তেই ওর বান্ধবী মীম ওর সোর্স কোড ইনফেক্টেড করে ফেলেছে তা ও নিজেও জানেনা , ওর ক্ষেত্রে ওর বান্ধবী মীম একজন হ্যাকারের মতো পারফর্ম করেছে আর এই স্পেশাল প্রিভিলেজ সয়ং আল্লাহ মীম কে দিয়েছেন। এখন ও নিছকই একটা NPC (Non-player character) । আমি জানতাম অরিন চিন্তাশক্তি সম্পন্ন, তবে ওর সোর্স কোড যে আল্লাহ্ দুর্বল করে তৈরী করেছেন সে তথ্য আমার কাছে ছিলো না অথবা অরিনও আগে থেকেই একটা NPC (Non-player character), আমিই আবেগের বসে ওকে চিন্তাশক্তি সম্পন্ন মনে করেছিলাম, এটা হওয়ার সম্ভাবনাই বেশি ।

    [ সেলিম কিছুক্ষন মাথা চুলকে পেছনের দিকে চলে গেল]

    আমি রিদাকে বললাম, সেলিম চলে গেলো কেন জানেন ? কারন সে আমার কথা বুঝতে পারছেনা । তার মানে কিন্তু এই না যে সে NPC (Non-player character), আমি জানি সে ঘুমাতে যাওয়ার আগে এটা নিয়ে ঠিকই চিন্তা করবে । হয়তো কোন এক শেষ বিকেলে মাছের হাটে ভীড় করে থাকা NPC (Non-player character) গুলোর দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আমার কথা গুলো মেলানোর চেষ্টা করবে, তবে নৌকা থেকে নেমে যাওয়ার আগে তাকে আরেকবার বুঝিয়ে যেতে হবে যে NPC (Non-player character) জিনিসটা আসলে কি ?

    তাহলে NPC (Non-player character) এর সংখ্যা যেহেতু বেশি তাহলে প্রতিটা মানুষের মধ্যে নিজেকে দেখতে পাওয়ার ধারণাটা ভুল। এখান থেকে শুরু হয় আমার মাল্টিভার্স এর ধাররনা। এটা প্রচলিত মাল্টিভার্স এর থিওরির মতো না। আমি কল্পনা করি এই মাল্টিভার্স এর সংখ্যা ইনফিনিট, এবং প্রত্যেকটা মাল্টিভার্স এ আমিই বিভিন্ন ক্যারেক্টার প্লে করছি আর আমি যা কল্পনা করি সেটা থেকেই আরেকটা ইউনিভার্স এর সৃষ্টি হয় এবং সেখানে সেটাই ঘটে যেটা আমি কল্পনা করি, আপনাকে নিয়ে আমার ভয়টা এখানেই কারণ আমি একবার আশঙ্কা করেছি এই দূর্ঘটনার । ব্যাপারটা যদিও আমি কল্পনা করেছি তেমন নয় কিন্তু তার পরেও একটা ভয় কাজ করছে কোন না কোন ইউনিভার্সে এই দূর্ঘটনা ঘটে না যায় ! এই বিভিন্ন ইউনিভার্সে কখনো কখনো বিচরণকরতে পারি স্বপ্নের মাধ্যমে । তবে আশার কথা হচ্ছে এই মাল্টিভার্সের ধারনাটা কেবলই আমার কল্পনা । আর আল্লাহ্’র সাথে আপনার নৈকট্যের ব্যাপারটা একান্তই আপনার ও আল্লাহ’র মধ্যেকার বিষয়, সেটা আমার জানার কথা না !

    রিদা – তাহলে আপনার মাল্টিভার্সের ধারণা অনুযায়ী কোননা কোন ইউনিভার্সে আপনি অরিনকে পাচ্ছেন, ব্যাপারটা কি সেরকম ?

    আমি- অনেকটা সেরকমই কিন্তু সে ক্ষেত্রে হয় ওর বরের কোন একজিস্টেন্সই থাকবেনা অথবা ওই ইউনিভার্সে ওর বরকে আমার জায়গায় মানে আমার বর্তমান ক্যারেক্টার প্লে করতে হবে এটা বাস্তবতার সাথে সাংঘর্ষিক। একারনেই এই ধারনাটাকে পুরোপুরি অমুলক বলতে পারেন।

    রিদা – আপনার কথাবার্তা কিন্তু আমার চিন্তা ভাবনাকে ম্যানুপুলেট করছে । তার মানে আমিকি আপনার মতে NPC (Non-player character) ?

    আমি- না, যদি তাই হতো তাহলে এই ম্যানুপুলেশনের ব্যাপারটা আপনি ধরতেই পারতেন না । যেহেতু ধরতে পেরেছেন তার মানে আপনার চিন্তাশক্তি এই vulnerability টাকে সঠিক ভাবে আইডেন্টিফাই করতে পেরেছে, সময় বুঝে সে নিজেকে ঠিকই ঝলিয়ে নিবে ।
    আমি নৌকায় চিৎ হয়ে শুয়ে সম্পূর্ণ আলোক দুষণ মুক্ত রাতের আকাশের নক্ষত্ররাজির দৃশ্য দেখতে লাগলাম, রিদা নৌকার এক ধারে পা ঝুলিয়ে বসে আমার ওই উদ্ভট কথা গুলো বোঝার চেষ্টা করছে ও খেয়াল করেছে কিনা জানিনা যে আমি ওর কাপড়ের একটা অংশ বেশ শক্ত করে ধরে রেখেছি । নৌকার ইঞ্জিন এখন বন্ধ, চাঁদের আলোয় আর নদীর বয়ে চলা স্রোতের কারনে সৃষ্ট পানির শব্দে অদ্ভুত একটা মায়াবী পরিবেশের সৃষ্টি করেছে। সেই হাজার বছরের পুরনো রাতের কথা মনে পড়ছে !
    রিদা- কী ভাবছেন ?
    আমি – কিছুনা, তবে এই কথাটা পুরোপুরি সত্য না কারণ আমার মস্তিষ্ক সব সময় কিছুনা কিছু ভাবতেই থাকে, যখন আমি ঘুমাই তখনো, কখনো কখনো বুঝতে পারি যে কি ভাবছি আবার কখনো কখনো কিছু বুঝতেই পারিনা যে কি হচ্ছে ওখানে. মানে আমার মস্তিষ্কে তখন আমার মনে হয় কেউ ফার্মওয়্যার আপগ্রেশন চলছে । আপগ্রেশন শেষ হওয়ার সেখান থেকে বেরিয়ে আসবে অগনিত চিন্তা ভাবনা করার বিষয় বস্তু কিন্তু সেটা থাকবে কোড আকারে তারপর ওই কোডকে ডিকোড করে শাব্দিক রুপ দিবো আমি এইরকম মনেহয় আমৃত্যু ননস্টপ চলতেই থাকবে। সেটা নিয়ে আমার বিশেষ মাথা ব্যাথা নেই । আমাদের সবার মস্তিষ্ক আছে কিন্তু সবার আমার মতো কল্পনার বিশাল একটা জগৎ নেই । আমি আমার মস্তিষ্কের প্রতেকটা নিউরন কে কাজে লাগিয়ে ওই জগৎটাকে তৈরি করবো । কিন্তু হতাশার বিষয় এই যে আমি সেই জগৎটাকে কাউকে দেখাতে পারবোনা । বাদ দেন এসব আজগুবি কথা এখন ভাবুন আপনার হোস্টেলে আপনি কি কারণ দর্শাবেন কাল, না আজকে সকালে ?

    রিদা- ওসব আমার প্ল্যান করাই আছে । আপাতত ওটা নিয়ে কিছু ভাবতে চাচ্ছিনা । তবে প্রস্তুতি নিয়ে নিন কারন আগামী এক মাসে আপনার ভাষায় আপনার মস্তিষ্ক মানে প্রসেসর এর ওপর দিয়ে হিউজ ডেটা ট্রাফিক বয়ে যাবে । সব কিছু বুঝে করার সময় পাবেন না। তবে মনেহয় শেষে আপনার এই উদ্ভট ডেটা প্রসেসিং এর জন্য আরো একটা অক্সিলারি মেশিন পাবেন ।

    আমি রিদার পুরো কথাটাই শুনেছি, এবং ভাবছি সামনের মাসটাতো রমজান মাস, কি হতে পারে ওই মাসে কিছুক্ষন আন্দাজ করার ব্যার্থ চেষ্টাকরে নিজেই মনে মনে বলরলাম , ধুর..এখানে চিন্তা করার মত বিশেষ কিছু নেই । ৪:১৫ বেজে গিয়েছে ! আমি মাঝিকে বললাম নৌকা ঘুরান ভোর হয়ে আসছে !
    তো সকাল সাড়ে সাতটার দিকে রিদাকে ওর হোস্টেলে নামিয়ে দিয়ে আমি আমার ফ্ল্যাটে এসে শুয়ে পড়লাম, উদ্দেশ্য ঘুম । ওর শেষের দিকের কথাবার্তা গুলো যদিও আমাকে বেশ ভাবাচ্ছে কিন্তু আমার ধারনা ব্যাপারটা খুব তাড়াতাড়িই ও আমার কাছে পরিষ্কার করবে অথবা সময়ের সাথে সাথে তা নিজে থেকেই পরিষ্কার হয়ে যাবে….

    ইদানিং একটা বিষয় খেয়াল করছি, আমি সাধারণত কারো সাথেই খুব একটা কথাবার্তা বলিনা আর ফোনে আরো কম। তার ওপর অরিনের বিয়ে হয়ে যাওয়ার পরতো খুব কাছের মানুষদের সাথেও যোগাযোগ প্রায় নেই বললেই চলে, ভালো লাগে না কথা বলতে। কিন্তু রিদা প্রায়ই ফোন করে, প্রথম দিকে ও দশটা কল দিলে হয়তো আটটাই ধরা হতো না। এর পেছনে আরেকটা বিশেষ কারণ ছিলো আমার ফোন সব সময়ই সাইলেন্ট থাকে। কিন্তু এই মেয়েটা সম্ভবত আমাকে কিছুটা হলেও বোঝে এবং এই যোগাযোগ বিভ্রাটের কারনে আমি তাকে কখনো বিরক্ত বা রাগান্বিত হতে দেখিনি তাছাড়া রিদা কখনো এর কারণও জিজ্ঞেস করেনা। কিন্তু এখন আমি নিজে থেকেই চেষ্টা করি যেন এই যোগাযোগ বিভ্রাটটা অন্তত ওর ক্ষেত্রে যেন না ঘটে। তো সেদিন ফোন করে বললো আমি যেন ওর সাথে দেখা করি, আমার ছোট উত্তর।

    আসছি, হাসপাতালের ক্যানটিনে গিয়ে ফোন করবো।

    তো আমি ক্যান্টিনে গিয়ে পৌছালাম । অপেক্ষা করতে হলোনা ও প্রায় সাথে সাথেই চলে আসলো । এই মেয়ে কে আমি অ্যাপ্রোন ছাড়া যে আমি খুব কম দেখেছি এটা আজকে বুঝতে পারলাম, কারন যখনই আমরা দেখা করতাম ওই জিনিসটা সব সময় ওর সাথেই থাকতো, হয় হাতে না হয় কাধে আজকে বিষয়টা নজরে এসেছে কারন আজকে অ্যাপ্রোনটা সাথে নেই । গাড়ো সবুজ রঙের জামাটায় দারুন মানিয়েছে ওকে । জামা বললাম কারন মেয়েদের জামার বিভিন্ন নাম থাকে এবং সেগুলোর নাম আমার জানা নেই । সে যাই হোক, রিদা এসে আমাকে বললো আজকে বাসায় যাবো, সেদিন তো আপনার চাচা [ অরিনের বাবাকে ] বললেনই যে আপনি উবার চালান। তাই ভাবলাম অ্যাপ না ঘেটে আপনাকেই ডাকি ।

    আমি- উবার ডাকলেই ভালো করতেন, কারন অন্য উবার ড্রাইভারকে তো আর কফি খাওয়াতে হতো না ।

    রিদা গিয়ে কফি আনলো আর সিগারেট আমার কাছে সব সময়ই থাকে । আমি আজকে আলাদা মুডে আছি, মানে আমার যা খাওয়ার তা আগে থেকেই খেয়ে নিয়েছি, রোজ রোজ ওর সামনে ওইসব গিলতে ভালো লাগেনা । আসলে সত্যবলতে কি, ওসব আমার কখনোই ভালো লাগেনা, খুবই বিচ্ছিরি স্বাদ ওইসবের । তো আমি কফিটা হাতে নিয়ে সিগারেটটা ধরিয়ে সেকেন্ড সিটে গিয়ে বসলাম, মানে গাড়ি রিদা চালাবে। পৃথিবীতে হয়তো এই রিদাই একমাত্র মেয়ে যার গাড়িতে বসে সিগারেট ধরানোর ব্যাপারে কোন অবজেকশন নেই, সে দিব্বি গাড়ি চালাচ্ছে ।

    ওদের বাসায় যেতে ২০/২৫ মিনিট সময় লাগলো, মেডিকেলের ছাত্র-ছাত্রী দের এই বিষয়টা আমি বুঝিনা যে এদের বাসা কাছাকাছি থাকলেও এরা হোস্টেলে কেন থাকে ? যাক সে কথা,

    ও আমাকে ড্রইং রুমে বসিয়ে ও ভেতরে চলে গেলো । ওদের টিভিটা অ্যানড্রয়েড, আমার ফ্ল্যাটে টিভি নেই। আমি জিনিসটার কনফিগারেশন ঘাটাঘাটি করছিলাম। এরই মধ্যে ওর বাবা মা আসলেন উনাদেরকে আমি যেহেতু আগেথেকেই চিনি তাই কথাবার্তা শুরু করতে কোন জড়তায় পড়তে হলোনা, কিন্তু রিদা এসে বসলো আমার পাশে তখন আমি পড়লাম এক অদ্ভুত পরিস্থিতিতে।

    রিদার বাবা আমাকে বললেন- তুমিতো এর আগেও আমাদের বাসায় এসেছো, তো তোমরা একজন আরেক জনকে চিনো তা আগে বলোনি তো ?

    আমি- আমি আগে যখন এসেছিলাম তখন ওর সাথে আমার পরিচয়…

    আমি কথা শেষ করার আগেই রিদা ওর সাথে হাসাপাতালে কিভাবে আমার পরিচয় হলো তা খুলে বললো। কিন্তু আমার ধারণা ও আমাকে আগে থেকেই চিনে, মানে এর আগে যখন ওদের বাসায় এসেছি তখন থেকেই।
    রিদার বাবা আমাকে বললেন তোমার বাবা-মা এখন কোথায় আছেন ?

    আমি- উনারা এখন যশোর সেনানিবাসে আছেন ।
    তারপর তিনি আমার সাথে স্বাভাবিক কথাবার্তাই চালিয়ে গেলেন। পরে দুপুরের খাবার খেয়ে আমি আমার বাসার দিকে রওনা দিলাম, রিদা আমার সাথে এসে গ্যারেজ পর্যন্ত এগিয়ে দিয়ে গেল আর যাওয়ার সময় বললো আজকে রাতে আপনার ফোনটা খোলা রাখবেন আর ফোন যেন সাইলেন্ট না থাকে।

    কিছু একটা ব্যাপার যে এখানে আছে তা উনার প্রথম প্রশ্নেই আমি বুঝতে পেরেছি । আমি আর ব্যাপারটা নিয়ে ভাবলামনা, এখন সামনে কি ঘটবে তা নিয়ে ভবাতে ভালো লাগছেনা। যখন ঘটবে তখন দেখা যাবে।

    আমার বাসায় এসে ফোনটা চার্জে দিয়ে ঘুমিয়ে পড়লাম। রাত ১২ টা ১টার একবার আফিসে যাবো দেখবো প্রোজেক্টের কাজ কতদুর কি অবস্থা তারপর আবার বেরিয়ে যাবো টহল দিতে, মাঝে মাঝে নিজেকে পুরো ঢাকা শহরের নাইট গার্ড মনে হয়! প্রতিদিন না হলেও সপ্তাহে চার দিন এই ডিউটি করা হয়। আপনারা সবাই যখন গভীর ঘুমে আচ্ছন্ন থাকেন তখন আমি আপনাদের শহরেরই অনুপ্রবেশ করে অলিগলিতে ঘুরে বেড়াই। কি একটা যেন খুজি কিন্তু খোজের শেষ হয়না….

    তো ঘুম ভাঙলো রাত ৮ টায়, বাসা থেকে কল এসেছে মানে আম্মু কল করেছে। আম্মু যা বললো তার সারমর্ম হলো উনারা আগামীকাল ঢাকায় আসছেন এবং পরশু দিন আমাকে সাথে নিয়ে যাবেন রিদাদের বাসায়। আর উনারা এসে থাকবেন কোথায় ? বড় আপুদের (চাচাতো বোন, আমরা দুইভাই) বাসায় !!! কারণ আমার ফ্লাটের যে অবস্থা করে রেখেছি আমি সেই পরিপ্রেক্ষিতে আমার ফ্লাটের দরজায় এইবলে সতর্কবার্তা ঝুলিয়ে দেয়া যায় যে, সাবধান, প্রবেশ নিষেধ ভেতরে রেডিওঅ্যাকটিভ ওয়েস্ট মজুত করে রাখা আছে ।

    আমি রিদা ফোন করে বললাম আপনাদের পুরো প্ল্যানটা আমি ঠিক ধরতেই পারছিনা, অনুগ্রকরে আপনি কি আপনার পরিকল্পনাটা আমাকে জানাবেন ?

    রিদা – সেটা পরশুদিনই জানতে পারবেন । তবে আমার যতদুর ধারনা আপনি পুরো ব্যাপারটা খুব ভালো ভাবেই ধরতে পেরেছেন, যাক বাদ দেন । আমি একটু ব্যাস্ত । পরে কথা হচ্ছে ইনসা আল্লাহ্ ।
    আমি যদিও ব্যাপারটাকিছুটা আগে থেকেই ধারনা করতে পেরেছি, কিন্তু সেটা ইচ্ছা পূর্বক আমলে নেই নি আর নিতে ইচ্ছেও করছেনা ।

    তো দেখতে দেখতে পরশুদিন চলে এলো, রিদার নির্দেশে গাড়িটা সেভাবেই পরিষ্কার করেনিলাম। তারপর আমার বড় বোনের বাসা বনানী ডি.ও.এইচ.এস এ, ওখান থেকে সবাইকে নিয়ে এই ভেবে রওনা হলাম যে যা আছে কপালে দেখাযাবে সকালে, রিদাদের বাসার উদ্দেশ্য়ে। ওদের বাসায় পৌছালাম ।
    এবার ওদের প্ল্যানটা আমার কছে পুরোপুরি পরিষ্কার হলো, মানে আমার ধারনাটা সঠিক ছিলো,

    আমার পরিবার রিদাকে দেখতে এসেছে, এবং এই বিশেষ পরিকল্পনাটা রিদার । তো তাদের কথাবার্তার মধ্যে রিদা আলাদা ভাবে আমাকে ডেকে নিয়ে সেদিন কার ছাপনো ফেইক বিয়ের কার্ডটার তারিখটা দেখতে বললো এবং তারিখটা মনেরাখতে বললো । এই জিনিসের সাথে তারিখ মনে রাখার কি সম্পর্ক ? বিষয়টা নিয়ে আর ভাবলামনা।

    এই আধাঘন্টার মধ্যে ব্যাপারটা পরিষ্কার হয়ে গেলো ।

    আমার, মানে আমাদের বিয়ে ঠিক হয়ে গেলো, আর বিয়ের তারিখটা আর ওই ফেইক বিয়ের কার্ডের তারিখটা সেইম [ ঈদ-উল-ফিতরের তৃতীয় দিন ]। মানে চাচার বাসায় যে নাটক আমরা সাজিয়েছিলাম এবং তার আফটার-ম্যাথের ব্যাপারে যে আসঙ্কা করেছিলাম সেটা রিদা আগেই ধরে ফেলেছে এবং সেটা ম্যানেজ করার রাস্তা সে আগে থেকেই তৈরী করে রেখেছিলো।

    তো ওদের বাসা থেকে বের হওয়ার পর পরিবারের সবাইকে আপুদের বাসায় ড্রপ করে আমি আমার ফ্লাটে আসার আগে একটা চায়ের দোকানের সামনে গাড়ি দার করালাম । একটা সিগারেট ধরিয়ে, বসে বসে ভাবতে থাকলাম; কোথা থেকে কোথায়, কখন, কিভাবে কি হয়ে গেলো বুঝতেই পারলাম না !!! সবই আল্লাহ্’র পরিকল্পনা….আমি যখন রাত্রে বেলায় ঘুমাই তখন আমি স্বপ্নে বিভিন্ন অসাধারণ সুর আমার স্বপ্নে তৈরি হতো কিন্তু তার কিছু অপ্রাসঙ্গিক অর্থ আমি আগে তৈরি করতাম বা আমার মনেই তৈরি হতো কিন্তু সেটা ছিল অরিন কেন্দ্রিক যদিও তার ওর বিয়ে হয়ে যাওয়ার আগের দিক দিয়ে তখন আমার কাছে এই টিউন গুলো যে তৈরি হতো আমার মস্তিষ্কে এগুলো কেমন যেন ঠিক ম্যাচ করত না, রিদার আসার পর থেকে সেই টিউন গুলো কেন যেন ধীরে ধীরে আস্তে আস্তে ম্যাচ করতে শুরু করেছে ।

    এখন বাসাটা বদলাতেই হবে। একটা বড় ফ্ল্যাট দেখতে হবে। ১০-১৫ দিনের মধ্যে ফ্ল্যাট দেখা হয়ে গেল,ব্যাচেলরদের তো বাংলাদেশে ফ্ল্যাট ভাড়া পাওয়া খুবই কঠিন বিষয় কিন্তু কিন্তু রিদার কারণে ব্যাপারটা সহজ হয়ে গেল। মিরপুর ডি.ও.এইচ.এস এর যে কর্নার দিয়ে মেট্রোরেলের লাইনটা গিয়েছে ওখানে আমরা একটা ফ্ল্যাট ভাড়া নিলাম কারণ কারণ ফ্ল্যাট কেনার মত সামর্থ্য এখনো হয়নি । দেখতে দেখতে রমজান মাস চলে আসলো তবে এই রমজানের মধ্যে আলাদা ব্যাপারটা ছিল এই যে প্রত্যেকদিন ইফতারের পরে আগে আমি ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে যেতাম ওখানে আমার কিছু বন্ধু বান্ধব ছিল ও বন্ধুবান্ধব পড়লে ভুল হবে ওখানে একটা দোকান ছিল ওই দোকানে একটা ছেলে থাকতো তো ছেলেটার নাম পিয়াস তো পিয়াসের সাথে গল্প গুজব করার জন্য এই সাধারণত ওখানে যেতাম আর ওখানে আমার কিছু ছোট্ট বন্ধু ছিল ওরা রেল স্টেশনে থাকে। তবে এবারের রমজানে ইফতারের পর ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে যাওয়ার অনুভূতিটাই ছিল আলাদা, রিদার তো ডিউটি থেকে হাসপাতালে প্রতিদিন হয়তো আসতে পারে না কিন্তু যখন আসে বেশ রাত পর্যন্ত আমরা ওখানে আড্ডা দেই এভাবে দেখতে দেখতে রমজান মাসটা পার হয়ে গেল কিভাবে সেটা আসলেই বুঝতে পারলাম না। তারপর চলে আসলো সেই দিনটা, ঈদের তৃতীয় দিন । আমাদের বিয়ের আয়োজন করা হয়েছিল সেনাকুঞ্জে । অরিন, ওর হাজবেন্ট, ওর বাবা মা সবাইকেই দাওয়াত করা হয়েছিলো । সবাই এসেছিলেনও । এতো বড় পরিসরে অনুষ্ঠান হবে সেটা তিনারা ভাবতেও পারেননি । এখানে দুটো সমস্যার সৃষ্টি হয়েছিল এক ছিল আমি চলে গিয়েছিলাম একেবারেই নরমাল ক্যাজুয়াল ড্রেসে যেটা খুবই অসুন্দর দেখাচ্ছিল অনুষ্ঠানে যদিও আমি অসুন্দর বা সুন্দরের যে মাপকাঠি সে মাপকাঠি আমার মাথায় কাজ করে না কিন্তু রিদা আমাকে দেখতে পেয়েই বুঝতে পারলাম যে পাগল আরেকটা উল্টোপাল্টা কাজ করে বসেছে তখন সে অতি শীঘ্রই আমার একজন কলিগকে ডাকল সে তিনি তাড়াতাড়ি বিয়ের উপযোগী পোশাকের ব্যবস্থা করে আনলেন । তো এভাবেই অনুষ্ঠানটা শেষ হলো। আর দ্বিতীয় বিপত্তিটা বাজল সেটা হল যে আমাদের বাড়ি হচ্ছে মেহেরপুর, তো এখন এত দূরে তো এত রাত্রে রওনা দেওয়া সম্ভব না এখন তাহলে কি করা যায় তো প্রথমে মুরুব্বীরা ঠিক করলো যে আমার ফ্ল্যাটে যাবেন । রিদার বাবা বললেন যে যে উনাদের বাসায় থাকার জন্য অ্যারেঞ্জমেন্ট করবেন কিন্তু শেষ পর্যন্ত ঠিক হলো যে আমরা সবাই রাত হয়ে গিয়েছে কোন ব্যাপার না আমরা সবাই মেহেরপুরেই যাবো আমাদের নিজ বাড়িতে। তো আমাদের গাড়িগুলো রওনা হলো আমাদের বাড়ি মেহেরপুর এর উদ্দেশ্যে ,তো আমি সাধারণত আমার গাড়িটা কাউকে অন্য কাউকে চালাতে দেই না তো আমার গাড়িতে শুধুমাত্র আমি আর রিদাই, ছিলাম কিন্তু কিছুদূর যাওয়ার পর রিদা বলল যে ক্যাপ্টেনের শফিকের নাম্বারটা কি এখনো আপনার কাছে আছে আমি উত্তর দিলাম হ্যাঁ আমার কাছে আছে তো তখন ও বলল যে গাড়ি ঘুরান মাওয়ার দিকে !……..

    1
    1 Comment
    • অনেকদিন পর গল্পের ঝুড়ি নিয়ে ফিরলেন লেখকপ্রিয়! গল্পের প্রত্যেকটা অংশ এত সুন্দরভাবে তুলে ধরা হয়েছে যে মনে হচ্ছিল গল্পের কোনো এক বিশেষ চরিত্র হিসেবে পুরো বিষয়টিকে উপলব্ধি করছি আর চোখের সামনে প্রত্যেকটা দৃশ্য দেখছি! আরও অনেক গল্প পড়ার অপেক্ষায় রইলাম! শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন!

Friends

Skip to toolbar