Profile Photo

Taposh Kumer deyOffline

  • taposhkumerdey
  • Profile picture of Taposh Kumer dey

    Taposh Kumer dey

    2 weeks, 5 days ago

    দোদুল দোলে সুরের দিগন্তে

    তাপস কুমার দে

    সবুজ উবে যাওয়া প্রাতীকি রং
    প্রলেপ প্রবণ
    ঘুমন্ত প্রায়

    চেতনায় পাতার বসন্ত নেমে আসে
    শোষণ আর দুষণ মুক্ত
    সে এক প্রেমের উপাখ্যান উপাদেয় সময়

    মেঘের মতো বালুচর ঘুমপাড়ানি গান শোনালে—
    জাগরণে জলজ অনুভূতি বৃষ্টির বৃদ্ধাঙ্গুলিতে কপাল চাপড়ায়
    স্বপ্ন রাঙা হলুদ পাখি, হলুদ চাঁদ ব্যাঞ্জনা দায়ক শিশিরে স্নান সেরে
    পরণে নতুন সকাল জড়ায়

    ছু মন্ত্ররে সূর্য কুসুম হাসি ধরা সমকাল
    অনলাইন বাঁশিটা স্পর্শে শস্যশ্যামল দুরারোগ্য অন্তর
    প্রশ্রয়ের কবিতারা হাত-পা ছোড়ে, নখ ভাঙে নৈঋতের কান্নায়
    আরও কোনো শ্বেত সমুদ্র পাঠ বুঝে নেয়।।

    তাপস কুমার দে
    খুলনা, বাংলাদেশ।।

Skip to toolbar