Profile Photo

Tawhidul IslamOffline

  • tawhid123
  • Profile picture of Tawhidul Islam

    Tawhidul Islam

    4 years, 11 months ago

    # সামাজিক কুরবানি

    কুরবানি হাটে সেরা গরু
    আমি মাতবর চাই।
    ছোট্ট গরু কিনলে পরে
    মান সম্মান মোর যাই।

    আসছে জামাই, আসছে মেয়ে
    আসছে আরো স্বজন।
    না কুরবানি দিলে পরে
    থাকবে কি মোর ওজন।

    নাম দেখাতে, মান রাখাতে
    করছে গরু জবাই।
    কারো জিজ্ঞাসায় কুরবানি করছো
    উত্তরে বলে হ ভাই।

    সেরা গরু ছিলো যে মোর
    মাংস হয়েছে এতো।
    স্বজন বিলিয়ে মাংস আরো
    ভিক্ষুক দিয়েছি কত।

    বড় নামে, বড় কুরবানি
    মাংস হয়েছে বেশ।
    ফ্রীজ ভরিছি গরুর মাংসে
    বৎসর হবেনা শেষ।

    কি কুরবানি খোদার রাহে
    শুধুই মাংস খাই।
    এটুকু বলে শেষ করলাম
    সমাজ এখন তাই।

    @tawhid123

    বিঃদ্রঃ কেহ কষ্ট পেয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন

    3
    1 Comment

Friends

Skip to toolbar