Profile Photo

Waled MahmudOffline

  • Waled
  • Profile picture of Waled Mahmud

    Waled Mahmud

    4 years, 8 months ago

    #কবিতা

    বিষবাষ্প
    #ওয়ালেদ_মাহমুদ

    মানবতা কি আজ ধুলোয় লুটায়
    অসহায় চাহুনীতে ঘৃণিত আত্ম সমর্পণ,
    চারিদিকে অসংখ্য প্রশ্নবোধক আকুতি
    উত্তরের প্রত্যাশা বুঝি সুদূর পরাহত।

    যেদিকে তাকাই শুধুই মুখোশধারী
    ব্যতিক্রমীতে অন্তত কেবলই শূণ্যতা।
    সৌহার্দ্য সহমর্মিতায় বেড়ে উঠার শৈশব
    আজ নিজস্ব ব্যক্তি স্বার্থে অস্তমিত।

    দূর্বলের উপর সবল, লঘুর উপর বৃহৎ
    অত্যাচার যদি থাকে চলমান, সেখায়
    আদি থেকে অন্তে সভ্যতার বিকাশ
    কোথায় দাঁড়ায়, সহাবস্থান কোথায় হারায়!

    নিজস্ব বিশ্বাসে মাঝে মাঝে চির ধরে
    এ বিশ্বালয়ে আমি কি মুসাফির, নাকি
    অন্ততকালের জিয়ন কাঠি হাতে
    সকল কিছু তুচ্ছ জ্ঞানে অপার শক্তিধর?

    শান্তিতে বলিয়ান মানবতার এ বিশ্ব আমার
    সকল আদর্শেই বিভাজন পরিত্যাজ্য,
    পারষ্পারিক দ্বন্দ্ব তিরোহিতেই জীবনের পূর্ণতা
    মানবিকতায় বিষবাষ্পে প্রশান্তির পরশ।

    9
    15 Comments
Skip to toolbar