Profile Photo

Shahidul Islam - শাহিদুল ইসলামOffline

  • writershahidulislam
  • টিপ পরাটা রোজকার অভ্যাস হলেও,
    আজ থেকে সিঁথি বরাবর টিপ পরতে ভুলে যেও৷
    খুব সুন্দর করে সাজতে পারলেও,
    মাঝে মধ্যে শাড়ি পরতে পারাটা ভুলে যেও৷
    আমার ক্লান্ত কপালের ঘাম মুছতে পারলেও,
    স্নানের শেষে তোমার চুল মুছতে পারাটা ভুলে যেও৷
    সুস্বাদু সব রান্না করতে পারলেও,
    তরকারিতে কখনো কখনো লবণ দিতে ভুলে যেও৷
    সংসারে সব কাজ একা করতে পারলেও,
    রাত্রিতে মশারী টানানোটা ভুলে যেও৷
    শপিং এ গিয়ে আমার জন্য পছন্দ করতে পারলেও,
    নিজের জন্য পছন্দ করতে ভুলে যেও৷
    আমার অসুস্থতায় অসম্ভব যত্ম নিতে পারলেও,
    নিজের অসুখে ট্যাবলেট খাওয়াটা ভুলে যেও৷
    আমার সব কিছু গুছিয়ে দিলেও,
    নিজেকে পরিপাটি করে গুছিয়ে রাখাটা ভুলে যেও৷
    একা একা রাস্তা চলতে পারলেও,
    আমি সাথে থাকলে রাস্তা পার হতে পারাটা ভুলে যেও৷

    ভুলে যাওয়ার বাহানায় হলেও,
    তোমায় আরেকটু ভালোবাসার সুযোগ দিও৷

    কবিতা :‌ ভালোবাসার সুযোগ দিও
    ©শাহিদুল ইসলাম

    4
    2 Comments
Skip to toolbar