-
***বেঁচে থাকার আজন্ম আদিমতা***
লিপিঃ জেড.আর.স্বপন।
ঘুমভেঙ্গে দীপ্ত সকালে চোখ মেলে দেখতে চাই
সরে যাক পৃথিবীর সকল নিষ্প্রাণ পর্দা।
খুলে ফেলুক আকাশ তার বুকে জমে থাকা লজ্জা।
সমস্ত নির্লজ্জ মুখ গুলো বেড়িয়ে আসুক লুকিয়ে থাকা
সময়ের ঘামে ভেঁজা যন্ত্রণা আর তৃষ্ণায়।
স্বপ্নের পায়ে শিকল পরিয়ে প্রতি রাতে
যখনই ছুঁতে যাই তোমাকে-
কোন এক শুন্যতার সাথে অবসাদ এসে
বাসা বাধে বিদীর্ণ চৌচির বুকে।
তবুও আমার দ্রোহী কষ্ট গুলো অবাধ্য হয়ে
নিস্তব্ধতা ভেঙ্গে মিছিল করে না!
জীবন্ত ফসিল হয়ে বাঁচার ইচ্ছে নেই-
গোটা পৃথিবীর কোন নিরন্তর প্রশ্রয়ে।
তাইতো সবুজের বুকে ইচ্ছে মতন
আহরণ করি আজন্ম আদিমতায়!!
——–!!!——1 Comment
Friends
তাওহীদ সুফিয়ান
@tawhidsufian
Sourav-Roy
@sourav-roy
শামীমা বিনতে রহমান
@shameema_binte_rahman
তুবা
@zariyaat
নন্দিনী
@nandini-chowdhuri
রতন
@ratan92
নীল মাছি
@raihanrbt
Dhumketu
@dhumketu
Ruhul Amin
@ruhulamin


কবি ও প্রকৃতি মিলেমিশে একাকার।