-
শিরোনাম : “প্রেম আর ভালোবাসা”
কবি : ডক্টর মুহাম্মদ জাকির হোসেন বিপ্লব
তারিখ : ০২/০২/২০২৪ইং।প্রেম আর ভালোবাসা সকলেই এক বলি
প্রকৃতই কি প্রেম শব্দের অর্থ ভালোবাসা?
আজ আর আমি সহমত পোষণ করছি না
প্রেম আর ভালোবাসা কখনো এক হয় না।প্রেমের টানে দিশেহারা প্রেমিক-প্রেমিকা
যৌবন ঠেকানো বড় দায় এ’সমাজটিতে!
প্রেম অনুপ্রেরণা জাগ্রত মহত্ত্বতা স্বামী-স্ত্রী
কত কথা থাকে প্রেম যুগলে বলা বাহল্য।ভালোবাসা জাগ্রত জাতিগত ধন্যতা পায়
পিতা-মাতা-সন্তান-সন্ততি-নানা-নানী-
নাতনি-নাতি-খালা-খালু-খালাতো-মামা
তো ভাই-বোন-প্রতিবেশি-প্রতিজন সকল।প্রেম কখনোই ভালোবাসা হতে পারে না
ভালোবাসা ভালোবাসাই রয়; যে শব্দের
মহত্ব দরদ কদর মমতা স্নেহ মর্মভেদান্ত
বিশাল এক অন্তঃনিহিত সত্ত্বার স্বাধীকার।ভালোবাসা মক্সে গেলেও ভেঙ্গে পড়তেই
পারে না। কখনো সখনো বিচ্যুতি ঘটলেও
আবার জোড়া লাগে। কিন্তু প্রেম এমন হয়
এতো প্রেম একবার ভেঙ্গে গেলেই শেষ।প্রেম হল নাটক কতকথা কত সুখ-বেদনা
হাজার ঊষার গল্প শোনানো আজ-কাল!
দিগন্ত উন্মোচন যৌবন যখন রূপেই টানে
রূপ মধ্য ফাটল ধরে আর প্রেমও পালায়।প্রেম আর ভালোবাসা কখনোই এক নয়
এই শব্দটি সকলকেরই জেনে রাখা চাই।
ভুল বহু-দিন যুগ-যুগ ধরে জন্ম-জন্মান্তর
প্রেম আর ভালোবাসা কখনোই এক নয়।5 Comments
Friends
Antor Bosu Antu
@antu
Dreamgirl mukta
@mukta13
অমিত
@amitroy
Syed Farah
@syedfarah
Niloy Chowdhury (NC)
@niloychowdhury
Md. Ariful Islam
@mdarifulislam
Nushrat Mohima
@nushrat-jahan-mohima
Abul Kalam Azad
@azadkalam
Sajibul Alam — সজীবুল আলম
@sajibulalambd


Nice