Profile Photo

Kabi Doctor Mohammad Zakir Hossain BiplobOffline

  • Zakir-Hossain
  • শিরোনাম: “দেশ সভ‍্যতা ব্রেরিকেট”
    কলমে: ডক্টর মুহাম্মদ জাকির হোসেন বিপ্লব।
    তারিখ: ২৯/০৫/২০২৫ইং।

    তোমরা দেশকে ভালোবাসার কথা বল
    মুখে খৈই ফোটে যেন কত প্রাণ প্রিয় দেশ
    জন্ম-ভূমির প্রতি একান্তই মায়ার বাঁধন!
    ঐ’মন-প্রাণ মানুষ হ্নদয় আত্মার স্পন্দন
    সর্বত্র যেন স্বদেশ বাংলার টান এ’দেশটির
    আসলেই কি তাই কেন যেন কোন নেশা!

    পথ-হারায়ে দেশের কথা মাতৃ-ভূমির কথা
    সব ভুলে কোন কি এমন অনৈতিক মনে
    বাসনা জাগায় পূরণে মরুয়া ওহে অসভ‍্য!
    বাংলার কুলাংঙ্গার এক-শ্রেণির সন্তানেরা
    আসলেই কি তোমরা বাঙ্গালী? তাই যদি
    হতে তবে কেন নিজ দেশকে ধ্বংস করে।

    করে আসছো খেলা প্রতিবেশী দেশেরই
    শক্তির ভন্ডামী রাষ্ট্রের সহিত আততায়ীতা?
    কেন করছো এমন নিজস্ব দেশ ও জনতার
    জান-মাল-মান-সম্মান ক্ষতি করে লাভ কি?
    নিজে হচ্ছ ধ্বংস করে আসছো দেশটিকে
    কেন এমন করে আসছো হ্নদয় বিদারকরা?

    নেই তোদের মধ‍্যে বিধাতার প্রতি শ্রদ্ধা জ্ঞান
    না আছে নিজ মায়ের প্রতি সুস্থতা পরিচয়ে
    আপন পর চিরচেনা আত্মঃমর্যাদা অনুভূতি।
    কেন নাই, কেন বল কিসের জন‍্য করছিস?
    শেষ পরিনতি সকল অপকর্মের হিসাব কি
    দিতে হয় না বল? সকল কমেরই দিয়ে হয়
    হিসাব এই দুনিয়াতেই শেষ বলে কথা থাকে।

    কত অপকর্ম কত জনার দেখেও কি শিখলি?
    না শিখতে পারলি না সেই বোধ শক্তি টুকু নাই!
    শুধুই মাথায় অপকর্ম কাকে মারবী কাকে
    ধরবী সিনায়ে নিয়ে নিজ পেট পুতবি (আঞ্চলিক)
    এমন করে কি কেউ কখন কোন ব‍্যক্তি দলবল
    হতে পেরেছে সফল কোনদিন কোন কাল তরে?

    সব দেখে জেনে ও বুঝেও দেশকে নিয়ে করে
    আসছিস ছিনিবিনি খেলায় অপর দোসর দেশ
    শত্রুদের সহিত হাত মিলায়ে। কতটাই দেশের শত্রু
    ভেবে কি দেখেছিস একবার? ঘৃণা ভরা কন্ঠের
    সুউচ্চারণ ঘৃণিত হবি অচিরেই এই দেশ ঘৃণায়
    ভরে থুথু ফেলবে তোদের ঐ’নোংরা রাজনৈতিক
    দোসর শত্রুরই পরিনতিতে। নাম হবে মীর জাফর।

    ঘোষেটীবেগম, রায়-দূর্লভ, লর্ড-ক্লাইভ আরো কত
    মীর-জাফরদের ন‍্যায়। এখনও সময় আছে আয়
    ফিরে আয়! দেশকে ভালোবাসেক। দেশের মাটি
    সোনার চেয়েও খাঁটি। এমন দেশ মাতৃভূমি কতটা
    আপন! জ্ঞান উপলব্দি জানো উপভোগ কর। ঐ’

    মনই বলবে কি করে ছিলে নিজ মায়ের ভাষার
    সহিত বেঈমানী করে অস্তির জীবন উপভোগে?
    দেশ প্রেমে অনুপ্রবেশ কর’ দেখবে স্বর্গ পাবেই
    পাবে। লোভ ধ্বংস খেলা ছেড়ে সভ‍্যতায় আস।
    অনাবিশ সুখের পরশ জীবনে মিলবে এমনটাই
    কাম‍্য মানুষ মানুষ হিসাবে জন্ম তৎপরতার তরে।

Skip to toolbar