তুলট | জাকির শামসুদ্দীন | Activity
অল্পতেই সুখী হও
আমরা সুখ খুঁজি অনেক দূরে-
দূর আকাশের তারার ভিড়ে,
অথচ সুখটা বসে থাকে
আমাদেরই ঘরের নীড়ে।
আমরা ছুটছি-
আরও চাই, আরও চাই-
একটা বাড়ি হলে আরেকটা চাই,
একটা গাড়ি হলে আরও দামি চাই।
অন্যের জীবনের আলো
দেখে
নিজের প্রদীপটাকেই হারাই।
কখনো কি ভেবে দেখেছো-
যে মানুষটা আজ ফুটপাতে ঘুমায়,
তার কাছে তোমার ছোট্ট ঘরটাও
হয়তো রাজপ্রাসাদ হয়ে যায়!
তোমার কাছে যে ভাতটা সাধারণ,
কারও কাছে সেটাই ঈদের খাবার,
তোমার ঘুমটা যে প্রতিদিনের,
কারও চোখে সেটাই স্বপ্নের পাহাড়।
তোমার সন্তানের হাসি-
হয়তো কারও বুকের দীর্ঘশ্বাস,
তোমার পাশে থাকা প্রিয় মানুষ-
হয়তো কারও জীবনের অপূর্ণ আকাশ।
যা নেই তার জন্য কাঁদি,
যা আছে তার হিসাব রাখি না।
যে মানুষটা পাশে আছে,
তার ভালোবাসা বুঝি না।
হঠাৎ কোনো একদিন,
সবকিছু থেমে যাবে।
যে ঘরে আজ হাসির শব্দ,
সে ঘর হঠাৎ স্তব্ধ হয়ে যাবে।
একদিন বুঝবে-
সুখ আসলে কিছু পাওয়ার নাম নয়,
সুখ হলো-যা পেয়েছো,
তার মূল্য বুঝার পরিচয়।
সুখ হলো-
একটা শান্ত ঘর,
দু'বেলা খাবার,
প্রিয় মানুষের মুখ,
রাতে নিরাপদে ঘুমানোর।
এসব ছোট নয়,
এসবই তো জীবন!
তাই অন্যের জীবনের সঙ্গে
মেলাতে যেও না নিজের জীবন।
অন্যকে দেখ নিজের সুখটাকে হারিয়ো না,
কারও কাছে তুমি সাধারণ,
কারও কাছে
তুমিই হয়তো 
পৃথিবীর সবচেয়ে আপন।
কারও ঘরে অনেক আলো,
তবু ঘুম নেই।
কারও ঘর ছোট,
তবু শান্তির অভাব নেই।
মনে রেখো-
বড় বাড়ি মানেই বড় সুখ নয়,
বড় ব্যাংক ব্যালান্স মানেই শান্তি নয়।
অনেক মানুষ পাশে থাকলেও কেউ আপন নয়।
জীবন খুব ছোট,
তাই অভিযোগগুলো একটু কমাও,
চাওয়ার তালিকা ছোট করো,
কৃতজ্ঞতাগুলো একটু বাড়াও।
কেউ যে জীবনটাকে 
প্রতিদিন অভিশাপ দিচ্ছে,
কেউ একজন ঠিক সেই জীবনটাই
পাওয়ার জন্য
নীরবে প্রার্থনা করছে।
সুখ কোনো গন্তব্য নয়,
সুখ হলো পথ চলার অনুভূতি,
যে মানুষ অল্পের মাঝে হাসতে জানে,
সেই পায় নির্মল সুখের অনুভূতি।
তাই জীবন যতই কঠিন হোক,
মনকে শুধু এটুকু বলো-
"অনেক কিছু চাই না," 
অল্পতেই শুকরিয়া করো।
আর আল্লাহকে বলো-
"আলহামদুলিল্লাহ ! 
যা আছে,তার বারাকাহ দাও,"
তারপর নিঃশব্দে হাসো
অল্পতেই সুখী হও।
জাকির শামসুদ্দীন 
অল্পতেই সুখী হও
আমরা সুখ খুঁজি অনেক দূরে-
দূর আকাশের তারার ভিড়ে,
অথচ সুখটা বসে থাকে
আমাদেরই ঘরের নীড়ে।
আমরা ছুটছি-
আরও চাই, আরও চাই-
একটা বাড়ি হলে আরেকটা চাই,
একটা গাড়ি হলে আরও দামি চাই।
অন্যের জীবনের আলো
দেখে
নিজের প্রদীপটাকেই হারাই।
কখনো কি ভেবে দেখেছো-
যে মানুষটা আজ ফুটপাতে ঘুমায়,
তার কাছে তোমার ছোট্ট…Read More
আশার শেষ ঠিকানা
আমি জানি-
আমার চোখ যতটুকু দেখে, 
তারও বহু ওপারে
আমার রবের জ্ঞান বিস্তৃত।
আমি জানি না আগামীকাল কী হবে,
কিন্তু আমার রব জানেন।
আমি জানি না কোন দরজা 
কাল আমার জন্য খুলবে,
কিন্তু তিনি জানেন-
কোন দরজার ওপারে
আমার জন্য কল্যাণ লেখা আছে।
আমি মানুষের দরজায় দাঁড়িয়ে
আমার ভাগ্যের ভিক্ষা চাই না।
আমি আমার অশ্রুগুলো 
মানুষের সামনে মেলে ধরি না।
আমার ভাঙা স্বপ্নের হিসাব 
আমি কাউকে দিই না।
কারণ আমি জানি-
যাঁর হাতে আমার রিজিক,
যাঁর ইচ্ছায় আমার জীবন,
যাঁর হুকুমে রাতের পরে সকাল আসে,
আমার অসম্ভব তাঁর কাছে সম্ভব।
হয়তো আমি অনেক চেয়েছি,
কিন্তু পাইনি।
হয়তো দু'হাত তুলে কেঁদেছি,
তবুও আমার চাওয়া পূর্ণ হয়নি।
তবু আমার বিশ্বাসে কোনো ফাটল ধরেনি-
কারণ আমি বিশ্বাস করি,
আল্লাহ কখনো বান্দার দোয়া নষ্ট করেন না;
তিনি কখনো দেন, 
কখনো অপেক্ষায় রাখেন,
আবার কখনো চাওয়ার চেয়েও উত্তম কিছু নির্ধারণ করেন।
তাই বিলম্বকে আমি বঞ্চনা মনে করি না,
নীরবতাকে প্রত্যাখ্যান মনে করি না,
পরীক্ষাকে অভিশাপ মনে করি না।
বরং বুকের গভীরে 
এক অটল প্রত্যয় নিয়ে বলি-
আমার রব আমাকে দেখছেন।
আমার কান্না তিনি জানেন।
আমার অক্ষমতা তিনি জানেন।
আমার অন্তরের 
সেই গোপন আকাঙ্ক্ষাটুকুও তিনি জানেন,
যার ভাষা আমি নিজেও খুঁজে পাই না।
আজ যদি চারদিক অন্ধকার হয়,
তবুও আমি নিরাশ হব না।
কারণ রাত যতই দীর্ঘ হোক,
ফজরের আলো তার নিয়তি।
আজ যদি সব পথ বন্ধ হয়ে যায়,
তবুও আমি ভেঙে পড়ব না।
কারণ আমি জানি-
যে রব সমুদ্রের বুক চিরে 
পথ তৈরি করতে পারেন,
তিনি আমার জন্যও 
পথ তৈরি করতে পারেন।
আমার কাজ শুধু-
দোয়া করা,
সবর করা,
তাওয়াক্কুল করা,
আর রবের সিদ্ধান্তের সামনে
নিজেকে সমর্পণ করা।
যা আমার জন্য লেখা হয়েছে,
তা পৃথিবীর কোনো শক্তি আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না।
আর যা লেখা হয়নি,
সমস্ত পৃথিবী একত্রিত হলেও
তা আমাকে দিতে পারবে না।
তাই আজও আমি আশাবাদী।
আজও আমি দু'হাত তুলি।
আজও আমি চোখ বন্ধ করে বলি-
"হে আমার রব,
আমি জানি না আমার জন্য কী ভালো,
কিন্তু তুমি জানো।
আমি জানি না কখন দেবে,
কিন্তু আমি বিশ্বাস করি-
তোমার সময়ই সর্বোত্তম সময়।
আমার চাওয়াকে 
তোমার ইচ্ছার কাছে সমর্পণ করলাম।
শুধু আমার অন্তর থেকে তোমার প্রতি
আশা আর বিশ্বাসটুকু 
কখনো কেড়ে নিও না।" 
কারণ আমার কাছে
আশার শেষ ঠিকানা কোনো মানুষ নয়-
কোনো ক্ষমতা নয়-
কোনো সম্পদ নয়-
শুধু আল্লাহ।
তিনি আছেন-
এটাই আমার সবচেয়ে বড় আশ্বাস।
তিনি চাইলে-
এটাই আমার সবচেয়ে বড় সম্ভাবনা।
আর তিনি যদি সঙ্গে থাকেন-
তাহলে অসম্ভব বলে পৃথিবীতে কিছুই নেই।
জাকির শামসুদ্দীন
আশার শেষ ঠিকানা
আমি জানি-
আমার চোখ যতটুকু দেখে,
তারও বহু ওপারে
আমার রবের জ্ঞান বিস্তৃত।
আমি জানি না আগামীকাল কী হবে,
কিন্তু আমার রব জানেন।
আমি জানি না কোন দরজা
কাল আমার জন্য খুলবে,
কিন্তু তিনি জানেন-
কোন দরজার ওপারে
আমার জন্য কল্যাণ লেখা আছে।
আমি মানুষের দরজায় দাঁড়িয়ে
আমার ভাগ্যের ভিক্ষা চাই না।
আমি আমার…Read More
একদিন আমিও বদলে যাবো
ইচ্ছে করে,
একদিন খুব নিঃশব্দে হারিয়ে যাই-
কারও অভিমান ভাঙাতে নয়,
কারও কাছে নিজেকে প্রমাণ করতে নয়,
শুধু নিজের ভেতরে জমে থাকা
অসংখ্য কান্নাকে একটু শান্ত করতে।
একদিন খুব নিষ্ঠুর হয়ে যাবো-
খুব নিষ্ঠুর।
যে আমার নীরবতাকে দুর্বলতা ভেবেছে,
তার আর কোনো উত্তর দেবো না।
যে আমার ভালোবাসাকে
অবহেলার ধুলোয় মিশিয়ে দিয়েছে,
তার জন্য আর কোনো রাত জাগবো না।
একদিন অনুভূতিগুলোকে
কবর দিয়ে আসবো বুকের ভেতর-
সেখানে আর কেউ ফুল দিতে আসবে না,
কেউ জানবেও না
কতটা ভালোবেসে
আমি কতটা নিঃস্ব হয়েছিলাম।
একদিন কেউ বলবে-
"তুমি বদলে গেছো!"
আমি হয়তো মৃদু হেসে বলবো-
"হ্যাঁ, বদলেছি।"
কারণ তুমি আমাকে
যে মানুষটা বানিয়েছিলে,
সে মানুষটা প্রতিদিন একটু একটু করে
মরে গেছে তোমার অবহেলায়।
আমি তো এমন ছিলাম না-
আমি তো মানুষের কষ্টে কাঁদতাম,
অপরিচিতের দুঃখেও বুক ভারী হতো,
আপন ভেবে সবাইকে কাছে টানতাম।
কিন্তু বারবার যখন
আপন মানুষই শিখিয়ে দেয়-
অতিরিক্ত অনুভূতি মানেই যন্ত্রণা,
তখন মানুষ একদিন 
নিজের হৃদয়ের দরজায়ও
তালা ঝুলিয়ে দেয়।
তবু জানো-
আমি পাথর হতে চাই না।
কারণ পাথরেরও তো কোনো স্মৃতি নেই,
কোনো অপেক্ষা নেই,
কোনো হারানোর ব্যথা নেই।
আমি শুধু এমন হতে চাই,
যেখানে কেউ চলে গেলে
আমি ভেঙে পড়বো না;
কেউ ভুল বুঝলে
নিজেকে দোষী ভাববো না;
কেউ ভালোবাসা ফিরিয়ে নিলে
নিজের ভালোবাসাকেই অভিশাপ দেবো না।
একদিন সত্যিই বদলে যাবো-
তবে নিষ্ঠুর হয়ে নয়,
নিজেকে ভালোবেসে।
যে আমাকে হারিয়েছে,
সে হয়তো কোনোদিন বুঝবেও না-
সে শুধু একজন মানুষকে হারায়নি,
হারিয়েছে এমন একজনকে
যে শেষ মুহূর্ত পর্যন্ত
তাকেই আপন ভেবেছিল।
আর আমি?
আমি একদিন সব ভুলে যাবো না-
শুধু স্মৃতিগুলোকে
আমার জীবনের শিক্ষক বানিয়ে
নীরবে সামনে এগিয়ে যাবো।
কখনো কখনো বদলে যাওয়া মানে 
হৃদয়হীন হয়ে যাওয়া নয়-
বদলে যাওয়া মানে,
অসংখ্যবার ভেঙে যাওয়ার পর
নিজের ভাঙা টুকরোগুলোকে
নিজের হাতেই কুড়িয়ে নিয়ে
আবার বাঁচতে শেখা।
জাকির শামসুদ্দীন 
ঢাকা 
১৫ সেপ্টেম্বর ২০২৬
একদিন আমিও বদলে যাবো
ইচ্ছে করে,
একদিন খুব নিঃশব্দে হারিয়ে যাই-
কারও অভিমান ভাঙাতে নয়,
কারও কাছে নিজেকে প্রমাণ করতে নয়,
শুধু নিজের ভেতরে জমে থাকা
অসংখ্য কান্নাকে একটু শান্ত করতে।
একদিন খুব নিষ্ঠুর হয়ে যাবো-
খুব নিষ্ঠুর।
যে আমার নীরবতাকে দুর্বলতা ভেবেছে,
তার আর কোনো উত্তর দেবো না।
যে আমার ভালোব…Read More
জাকির শামসুদ্দীন and Abdullah Al Ahad are now friends
জাকির শামসুদ্দীন changed their profile picture
মধ্যবিত্ত
মধ্যবিত্তের জীবন যেন
নীরব এক মঞ্চঘর,
হাসির আড়ালে চাপা থাকে
হাজার দিনের হাহাকার।
জমানো টাকা ফুরিয়ে গেলে
স্বপ্নগুলো হয় চুপ,
তবুও মুখে হাসি রেখে
বলি-"ভালো আছি খুব।"
ফকির বরং ঢেড় ভালো,
নেই কোনো অভিনয়,
ক্ষুধা পেলে দু'হাত পাতে
সত্য কথা কয়।
কিন্তু আমি মধ্যবিত্ত
অদ্ভুত এক জাত,
ভাড়া ঘরেও অতিথি এলে
সাজিয়ে রাখি ভাত।
মনটা যখন ভেঙে চুরমার,
চোখে যখন জল,
তবুও বলি-"কিছু হয়নি," 
এটাই আমার ছল।
বন্ধু যখন জিজ্ঞেস করে-
"কেমন আছিস ভাই?" 
হেসে বলি- "আলহামদুলিল্লাহ," 
ভেতরটাতে কিছু নাই।
থাক কিছু আর না থাক,
জীবনটা যে সাদা,
মধ্যবিত্তের কঠিন সত্য,
হাসতে হাসতে কাঁদা।
মধ্যবিত্ত
মধ্যবিত্তের জীবন যেন
নীরব এক মঞ্চঘর,
হাসির আড়ালে চাপা থাকে
হাজার দিনের হাহাকার।
জমানো টাকা ফুরিয়ে গেলে
স্বপ্নগুলো হয় চুপ,
তবুও মুখে হাসি রেখে
বলি-“ভালো আছি খুব।”
ফকির বরং ঢেড় ভালো,
নেই কোনো অভিনয়,
ক্ষুধা পেলে দু’হাত পাতে
সত্য কথা কয়।
কিন্তু আমি মধ্যবিত্ত
অদ্ভুত এক জাত…Read More