-
অল্পতেই সুখী হও
==============
আমরা সুখ খুঁজি অনেক দূরে-
দূর আকাশের তারার ভিড়ে,
অথচ সুখটা বসে থাকে
আমাদেরই ঘরের নীড়ে।আমরা ছুটছি-
আরও চাই, আরও চাই-
একটা বাড়ি হলে আরেকটা চাই,
একটা গাড়ি হলে আরও দামি চাই।অন্যের জীবনের আলো
দেখে
নিজের প্রদীপটাকেই হারাই।কখনো কি ভেবে দেখেছো-
যে মানুষটা আজ ফুটপাতে ঘুমায়,
তার কাছে তোমার ছোট্ট ঘরটাও
হয়তো রাজপ্রাসাদ হয়ে যায়!তোমার কাছে যে ভাতটা সাধারণ,
কারও কাছে সেটাই ঈদের খাবার,
তোমার ঘুমটা যে প্রতিদিনের,
কারও চোখে সেটাই স্বপ্নের পাহাড়।তোমার সন্তানের হাসি-
হয়তো কারও বুকের দীর্ঘশ্বাস,
তোমার পাশে থাকা প্রিয় মানুষ-
হয়তো কারও জীবনের অপূর্ণ আকাশ।যা নেই তার জন্য কাঁদি,
যা আছে তার হিসাব রাখি না।
যে মানুষটা পাশে আছে,
তার ভালোবাসা বুঝি না।হঠাৎ কোনো একদিন,
সবকিছু থেমে যাবে।
যে ঘরে আজ হাসির শব্দ,
সে ঘর হঠাৎ স্তব্ধ হয়ে যাবে।একদিন বুঝবে-
সুখ আসলে কিছু পাওয়ার নাম নয়,
সুখ হলো-যা পেয়েছো,
তার মূল্য বুঝার পরিচয়।সুখ হলো-
একটা শান্ত ঘর,
দু’বেলা খাবার,
প্রিয় মানুষের মুখ,
রাতে নিরাপদে ঘুমানোর।এসব ছোট নয়,
এসবই তো জীবন!
তাই অন্যের জীবনের সঙ্গে
মেলাতে যেও না নিজের জীবন।অন্যকে দেখ নিজের সুখটাকে হারিয়ো না,
কারও কাছে তুমি সাধারণ,
কারও কাছে
তুমিই হয়তো
পৃথিবীর সবচেয়ে আপন।কারও ঘরে অনেক আলো,
তবু ঘুম নেই।
কারও ঘর ছোট,
তবু শান্তির অভাব নেই।মনে রেখো-
বড় বাড়ি মানেই বড় সুখ নয়,
বড় ব্যাংক ব্যালান্স মানেই শান্তি নয়।
অনেক মানুষ পাশে থাকলেও কেউ আপন নয়।জীবন খুব ছোট,
তাই অভিযোগগুলো একটু কমাও,
চাওয়ার তালিকা ছোট করো,
কৃতজ্ঞতাগুলো একটু বাড়াও।কেউ যে জীবনটাকে
প্রতিদিন অভিশাপ দিচ্ছে,
কেউ একজন ঠিক সেই জীবনটাই
পাওয়ার জন্য
নীরবে প্রার্থনা করছে।সুখ কোনো গন্তব্য নয়,
সুখ হলো পথ চলার অনুভূতি,
যে মানুষ অল্পের মাঝে হাসতে জানে,
সেই পায় নির্মল সুখের অনুভূতি।তাই জীবন যতই কঠিন হোক,
মনকে শুধু এটুকু বলো-
“অনেক কিছু চাই না,”
অল্পতেই শুকরিয়া করো।আর আল্লাহকে বলো-
“আলহামদুলিল্লাহ !
যা আছে,তার বারাকাহ দাও,”
তারপর নিঃশব্দে হাসো
অল্পতেই সুখী হও।জাকির শামসুদ্দীন
7 Comments-
জাকির শামসুদ্দীন, আপনার লেখার ‘সুখ হলো-যা পেয়েছো, তার মূল্য বুঝার পরিচয়’ এই গভীর উপলব্ধিটুকুর সাথে আমি পুরোপুরি একমত এবং জীবনবোধের এমন সুন্দর বহিঃপ্রকাশ আমাদের সবার জন্যই ভীষণ অনুপ্রেরণার; তাই আপনি চাইলে ছোট ছোট আরও অনুভূতির কথা এভাবে লিখে যেতে পারেন, কারণ আপনার এই লেখাটি আমাদের জীবন নিয়ে নতুন করে ভাবার অনেক সুযোগ তৈরি করে দিয়েছে।
Friends
, মিঠুন কুমার ঘোষ
@mkghosh
এমএস সিদ্দিকী
@mssiddiquee
আলতাফ হোসেন উজ্জ্বল
@uzzal6821
মোঃ আসমাউল হোসাইন ইমন
@mdasmaulhossainemon
Arabi Alvi
@arabialvi
Abu horaira Arefy
@abuhorairaarefy
Aliya Kabir
@aliyakabir
লিটনধর
@dharraj04gmail-com
প্রান্ত কুমার (শুভ)
@prantaroy-shuvo



দারুণ লিখেছেন কবি