তুলট | _zarin_tasnim.25 | Activity
	<sy:updateFrequency>2</sy:updateFrequency>
অনুযোগ
সারাদিন জুড়ে যখন তুমি থাকো তোমার ব্যস্ততায়,
ওই নীল আকাশের দিকে তাকিয়ে তখন
উদাসী মনে আমি মত্ত তোমার অপেক্ষায়। 
এই ভেবে যে;
দিন পরে এই নিশীথে তুমি তো আমারই হবে,
কিন্তু তোমার সময় কই-
আমাকে নিয়ে যে দু দন্ড ভাববে।
তখন রাতের আকাশে চাঁদও আমায় দেখে কাঁদে,
আর আমি দূরত্ব বাড়াই তোমার থেকে অভিমানে।
এই যে এতকিছু হয়ে গেল
তাতে তোমার কি যায় আসে,
না আছে তোমার খোঁজ। 
হঠাৎ একদিন আমাকে পড়বে মনে,
চুপিসারে কাছে আসবে আমার, তোমার ব্যস্ততা ভুলে। 
জড়িয়ে ধরে নাক ডুবিয়ে আমার খোলা চুলে;
তোমার গম্ভীর অথচ স্পর্শকাতর কন্ঠে-
ডাকবে আমায়, প্রিয়তা!
ব্যস, আমি স্তব্ধ তোমার কন্ঠে-
আমার অভিমানের পাহাড়, 
এত এত অভিযোগের পসরা,
সব শুন্যে মিলিয়ে গেল তবে।
রয়ে গেল শুধু তোমার ধীর কন্ঠের 
আবেগময় প্রতিধ্বনি। 
আর আমি অশ্রুতে ভাসিয়ে দিয়ে সব,
এই আমিকে তোমার নিকট করে দিলাম সমর্পণ। 
রাতের আকাশে চাঁদ হেসে পুর্ণিমা আনলো,
বেলী তার সুগন্ধ ছড়িয়ে চারপাশ করল মোহনীয়।
আর এখানে আমি সবকিছুকে সাক্ষী করে
আমার অঙ্গে অঙ্গে জড়িয়ে নিলাম তোমায়।
আমাতে তুমি বিভোর হয়ে ঘুচিয়ে দিলে শুন্যতা
তোমার ছোঁয়া জানান দিলো আমার পূর্ণতা! 
আরও একবার পৃথিবী জানলো
এই যে আমি; আমিই তোমার প্রিয়তা।
অনুযোগ
সারাদিন জুড়ে যখন তুমি থাকো তোমার ব্যস্ততায়,
ওই নীল আকাশের দিকে তাকিয়ে তখন
উদাসী মনে আমি মত্ত তোমার অপেক্ষায়।
এই ভেবে যে;
দিন পরে এই নিশীথে তুমি তো আমারই হবে,
কিন্তু তোমার সময় কই-
আমাকে নিয়ে যে দু দন্ড ভাববে।
তখন রাতের আকাশে চাঁদও আমায় দেখে কাঁদে,
আর আমি দূরত্ব বাড়াই তোমার থেকে অভিমানে।
এই যে এতকিছু হয়ে গেল
ত…Read More
									<slash:comments>2</slash:comments>
বাকি অংশটুকু বাদ দিয়েই আমি সিদ্ধান্ত নিলাম দেশান্তরী হয়ে ভিনদেশে বাঁধব ঘর। যেখানে তুমি নামক অস্তিত্বটা আর কোনোদিন আমাকে ছুঁতে পারবে না৷ প্রতিদিন মৃত্যুসম যন্ত্রণা আমায় বয়ে বেড়াতে হবে না। আমি প্রাণ খুলে বাঁচব। শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে আমাকে আর কষ্ট পেতে হবে না। এই যে ভাবছিলাম, এসব শুধুই কল্পনা। আমি জানি, বাস্তবে কখনো সম্ভব নয়। তুমিই শুধুমাত্র আমার পিছুটান নয়। তুমি ছাড়াও আমার আরও দুটো জগৎ আছে। তোমার জগৎটা থেকে পালাতে আমি আমৃত্যু পারব না। তোমাকে ঘিরে থাকা অনুভূতিগুলো এখন এমন যন্ত্রণা দেয় যে, আমি প্রতিনিয়ত একটু একটু করে মরি। যদি জানতাম, ভালোবাসা এত বিষাদময় তবে সম্ভবত এ নীরব ঘাতককে আমি কখনোই গ্রহণ করতাম না। তুমি জানতে চেয়েছিলে না, "তোমার অপরাধ কি"। তাহলে শুনে রাখো, তুমি আমাকে ভালোবাসতে শিখিয়েছো, এটাই তোমার সবচেয়ে বড় অপরাধ। আমার সবটুকু ভালো থাকাকে কেড়ে নিয়ে তুমি কতটুকু ভালো আছো, আমার ভীষণ জানতে ইচ্ছে করে। ভেবেছিলাম জিজ্ঞেস করব। কিন্তু তোমাকে দেখতে দেখতেই সময় কখন ফুরিয়ে গেল, খেয়ালই করতে পারলাম না। বলেছিলাম তোমায় পুড়াবো, কিন্তু দাবার চাল উলটে এখন তুমিই আমায় পোড়াচ্ছো। 
~যারিন তাছনিম
বাকি অংশটুকু বাদ দিয়েই আমি সিদ্ধান্ত নিলাম দেশান্তরী হয়ে ভিনদেশে বাঁধব ঘর। যেখানে তুমি নামক অস্তিত্বটা আর কোনোদিন আমাকে ছুঁতে পারবে না৷ প্রতিদিন মৃত্যুসম যন্ত্রণা আমায় বয়ে বেড়াতে হবে না। আমি প্রাণ খুলে বাঁচব। শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে আমাকে আর কষ্ট পেতে হবে না। এই যে ভাবছিলাম, এসব শুধুই কল্পনা। আমি জানি, বাস্তবে কখনো সম্ভব নয়। তুমিই শুধ…Read More
									<slash:comments>5</slash:comments>